Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মুক্তি পেল 'হামি টু'র ট্রেলার, নাচে-গানে জমজমাট অনুষ্ঠান শিশু দিবসে

দ্য ওয়াল ব্যুরো: শিশু দিবসে (Children's Day) জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়া সিনেমা হলে হয়ে গেল 'হামি টু' (Haami 2) ছবির ট্রেলার (Bengali movie trailer) লঞ্চ। নাচ-গান-আড্ডায় অনুষ্ঠান মাতিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী,

মুক্তি পেল 'হামি টু'র ট্রেলার, নাচে-গানে জমজমাট অনুষ্ঠান শিশু দিবসে

শেষ আপডেট: 15 November 2022 13:32

দ্য ওয়াল ব্যুরো: শিশু দিবসে (Children's Day) জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়া সিনেমা হলে হয়ে গেল 'হামি টু' (Haami 2) ছবির ট্রেলার (Bengali movie trailer) লঞ্চ। নাচ-গান-আড্ডায় অনুষ্ঠান মাতিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। সঙ্গে ছিল ছবির তিন খুদে শিল্পীও। বাচ্চাদের নিয়ে গল্প আধারিত হলেও বড়দের বিভিন্ন মনস্তত্ত্বের কথা বলবে এই ছবি।

ট্রেলার দেখে যা বোঝা গেল, এক বিস্ময় বালককে নিয়ে ছবির গল্প এগিয়ে চলে। এই ছবির হাত ধরে আবারও বড় পর্দা কাঁপাতে আসছে লাল্টু-মিতালী অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গার্গী রায়চৌধুরী। টাকা কীভাবে সম্পর্কের সমীকরণ বদলে দেয়, যা দেখা যাবে সিনেমায়। এইসব জটিল বিষয় ছোটরা বোঝে না। তারা বোঝে ভালোবাসা আর নিখাদ বন্ধুত্ব। সেটাই 'হামি টু' গল্পে ফুটে উঠবে।

এই ছবির হাত ধরেই দ্বিতীয়বার উইন্ডোজের ব্যানারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তিনি টেলিভিশনের এক শো'র সঞ্চালকের ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেলার লঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও।

এর পাশাপাশি এই প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করলেন পরিচালক অঞ্জন দত্ত। ছবির ট্রেলারে চরিত্রদের ঝলকও দেখা গেল। বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় ২০০ জন বাচ্চাকে নিয়ে শিশু দিবসের সন্ধ্যায় 'হামি টু' ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। সব মিলিয়ে এই জমজমাট অনুষ্ঠানের পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন দর্শকরা।

জীবনে এমন একটি ঘটনা রয়েছে, যার রেশ এখনও দীপুদা বয়ে বেড়ান: শ্রীপ্রীতম


```