Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

৪৭ ছুঁলেন ফারহান আখতার, ছেলের জন্মদিনে কী বললেন জাভেদজি!

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁর নামের আগে জুড়ে গেছে অজস্র তকমা। পরিচালক, প্রযোজক, অভিনেতা, গায়ক - সব ভূমিকাতেই তিনি মেধার ছাপ রেখেছেন। তাঁর প্রতিটা মননশীল ছবিই বারবার দর্শকদের ভাবিয়েছে। 'দিল চাহতা হে', 'ডন' সিরিজে পরিচালক হিসেবে সাড়া ফ

৪৭ ছুঁলেন ফারহান আখতার, ছেলের জন্মদিনে কী বললেন জাভেদজি!

শেষ আপডেট: 9 January 2021 10:11

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁর নামের আগে জুড়ে গেছে অজস্র তকমা। পরিচালক, প্রযোজক, অভিনেতা, গায়ক - সব ভূমিকাতেই তিনি মেধার ছাপ রেখেছেন। তাঁর প্রতিটা মননশীল ছবিই বারবার দর্শকদের ভাবিয়েছে। 'দিল চাহতা হে', 'ডন' সিরিজে পরিচালক হিসেবে সাড়া ফেলার পর 'রক অন', 'জিন্দেগী না মিলেগি দুবারা', 'ভাগ মিলখা ভাগ'-এ তাঁর অভিনয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। তিনি উর্দু কবি এবং বলিউডের নামকরা লিরিসিস্ট জাভেদ আখতার ও হানি ইরানির সন্তান ফারহান আখতার। আজ তাঁর জন্মদিন‌। ৪৭-এ পা দিলেন ফারহান আখতার। জন্মদিনের সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অনুরাগীরা। এমনকি বলিউডের নামকরা তারকারাও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন ফারহানকে‌। কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করছেন মাল্টি ট্যালেন্টেড ফারহান। তাতেই দেখা গেছে অভিনেত্রী ম্রুনাল ঠাকুর 'রক অন'-এর গানে নাচতে নাচতেই বন্ধু ফারহানকে শুভেচ্ছা জানিয়েছেন। জাভেদ-ফারহান আখতারের সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা চলে বি টাউনে। শাবানা আজমিকে বিয়ে করার পর বাবার সঙ্গে একছাদের তলায় থাকেন না ফারহান। কিন্তু তাতে সম্পর্কে একটুও চিড় ধরেনি। শাবানা ফারহানের 'মাই ডিয়ার ফ্রেন্ড'ই। বিবাহ বিচ্ছেদের পর বান্ধবী শিবানী দান্ডেকরকে সঙ্গে নিয়ে মাধেমধ্যেই ফ্যামিলি গেট টুগেদারে হাজির হন ফারহান। তা নিয়ে কোনও আপত্তিই জানন না জাভেদ আখতার, শাবানা আজমি। চর্চা যতই চলুক, মেয়ে জোয়া আখতার আর ছেলে ফারহানের প্রতি আবেগ মাঝে মধ্যেই প্রকাশ করেন জাভেদ আখতার। এক ইন্টারভিউয়ে একবার তিনি বলেছিলেন, "জোয়াকে নিয়ে আমার টেনশন ছিল না। ও বরাবরই স্মার্ট। তবে ফারহান ভীষণ লাজুক ছিল। ও সচরাচর কারও সঙ্গে কথা বলত না। ও কী করবে সেসব নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। তারপর নিজের জীবনের চাকা ও নিজেই ঘুরিয়ে দিল দেখে আমি চমকে গিয়েছিলাম।" তিনি এও বলেছিলেন, "আমি আমার দুই ছেলে মেয়ের জন্যেই গর্ববোধ করি। কারণ কাজের মধ্যে ওঁরা নিজেদের মেধার ছাপ রাখে। মধ্যমেধার কাজ, বা ঘাটিয়া (নীচু মানের) কোনও সংলাপ নিজেদের সিনেমায় রাখে না। আজকালকার দিনের পরিচালকদের তুলনায় ফারহান অনেক এগিয়ে।" অন্যদিকে বাবার প্রতি ভালবাসা, শ্রদ্ধা জানিয়েছেন ফারহান। বলেছেন তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা জাভেদ আখতার। জন্মদিনে বান্ধবী শিবানীর সঙ্গে নিভৃতে কাটাচ্ছেন তিনি। সামনেই রাকেশ ওমপ্রকাশ মেহড়ার 'তুফান'-এ দেখা যাবে ফারহানকে।

```