
শেষ আপডেট: 16 August 2022 18:09
দ্য ওয়াল ব্যুরো: এবার বিগ বস খ্যাত মডেল-অভিনেতা উরফি জাভেদকে (Urfi Javed) ধর্ষণের হুমকি (rape threat) দেওয়ার অভিযোগ উঠল। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে এক পাঞ্জাবি অভিনেতা তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার (arrest) করেছে মুম্বই পুলিশ (Mumbai police)।
গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ার ভীষণ চর্চিত উরফি জাভেদ। দীর্ঘদিন ধরেই নাকি তিনি এই ধর্ষণের হুমকি পাচ্ছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলেন এই অভিনেতা-মডেল। এমনকী সেই ব্যক্তির ছবিও শেয়ার করেছেন উরফি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, গোরেগাঁও পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছি। এরপর তিনি প্রশ্ন তোলেন, অভিযোগ পাওয়ার পরেও মুম্বই পুলিশ কেন সেই ব্যক্তিকে গ্রেফতার করেনি? তবে এই ঘটনার ২৪ ঘণ্টার পরেই উরফি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে উরফি বলেন, দীর্ঘদিন ধরে এক পাঞ্জাবি অভিনেতা তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন। বলা হচ্ছে, ভিডিও সেক্স না করলে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পরে কোনও লাভ হয়নি বলে হতাশাও প্রকাশ করেছিলেন তিনি। এরপরে উরফি জানান, ২ বছর আগেও আমি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছিলাম, যে পোস্টটি এখনও আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এই ব্যক্তি আমার ছবি অশ্লীলভাবে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিডিও সেক্সের প্রস্তাব দিয়েছিল।
ব্লেড দিয়ে শরীর ঢাকলেন উরফি! নতুন রিল ভিডিওয় চক্ষু চড়কগাছ নেটিজেনদের
অবশেষে মুম্বই পুলিশের হাতে ওই ব্যক্তি গ্রেফতার হওয়ার পর উরফি জানান, 'এই লোকটি সমগ্র সমাজ এবং মহিলাদের জন্যই ক্ষতিকর। এর বাঁচার কোনও অধিকারই নেই। পুলিশ কী পদক্ষেপ নেবে জানি না, তবে এই লোকটি পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যি কাজ করে বেড়াচ্ছে।' আজ উরফি এই ঘটনা পোস্ট করার পরই তাঁর পাশে দাঁড়িয়েছেন আর এক বলিউড তারকা রাখি সাওয়ান্ত।