Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

তেলেঙ্গানায় চলছে বিধানসভা নির্বাচন! আমজনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তারকারা

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কেসি রাও।

তেলেঙ্গানায় চলছে বিধানসভা নির্বাচন! আমজনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তারকারা

শেষ আপডেট: 30 November 2023 13:17

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে তেলেঙ্গানায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই বুথগুলির বাইরে লম্বা লাইন পড়েছে ভোটারদের। সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন তেলুগু ইন্ডাস্ট্রির তারকারাও। সুপারস্টার আল্লু অর্জুন থেকে জুনিয়র এনটিআর—সকলকেই আমজনতার সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে।

এছাড়াও ভোট দিতে এসেছিলেন পরিচালক এসএস রাজামৌলি, বর্ষীয়ান অভিনেতা নাগার্জুনাও।

বৃহস্পতিবার তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। সূত্রের খবর, বেলা ১১টা পর্যন্ত সেখানে ভোটের হার ২০ শতাংশ। বেলা গড়ানোর আগেই হায়দরাবাদের জুবিলি হিলস পাবলিক স্কুলে ভোট দিতে আসতে দেখা যায় চিরঞ্জীবী, নাগা চৈতন্য, বিজয় দেবেরাকোন্ডাকেও।

অন্যদিকে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কেসি রাও।

এদিকে তেলেঙ্গানাতেও কর্নাটকের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া কংগ্রেস শিবির। তেলেঙ্গানা কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি বলেছেন, “কংগ্রেস দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আমরা তেলেঙ্গানায় কর্ণাটকের ফলাফলের পুনরাবৃত্তি করব।”

কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিন তাঁর পরিবারের সঙ্গে ভোট দেওয়ার পরে জনগণের উদ্দেশে বলেন, “আপনি যদি ভোট না দেন তবে আপনার প্রশ্ন করার অধিকার নেই, আপনারা সবাই ভোটদান করুন।


```