Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

তনুদা-সন্ধ্যাদির জন্যই ৫০ বছর পর দর্শক আমায় মনে রেখেছে: শ্রীমান 'অয়ন' পৃথ্বীরাজ

শুভদীপ বন্দ্যোপাধ্যায় তখন সাতের দশক। চারিদিকে নকশাল আন্দোলন চলছে। ভীত সন্ত্রস্ত জনজীবন। সন্ধ্যে নামলে সিনেমাহলে লোক হচ্ছে না। থমথমে চারদিক। ঠিক সেই সময়ই তরুণ মজুমদার (Tarun Majumdar) বাংলার মানুষদের একমুঠো দখিন হাওয়ার মতো উপহার দ

তনুদা-সন্ধ্যাদির জন্যই ৫০ বছর পর দর্শক আমায় মনে রেখেছে: শ্রীমান 'অয়ন' পৃথ্বীরাজ

শেষ আপডেট: 8 July 2022 08:02

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

Subhadeep Bandyopadhyay

তখন সাতের দশক। চারিদিকে নকশাল আন্দোলন চলছে। ভীত সন্ত্রস্ত জনজীবন। সন্ধ্যে নামলে সিনেমাহলে লোক হচ্ছে না। থমথমে চারদিক। ঠিক সেই সময়ই তরুণ মজুমদার (Tarun Majumdar) বাংলার মানুষদের একমুঠো দখিন হাওয়ার মতো উপহার দিলেন কিশোর প্রেমের ছবি 'শ্রীমান পৃথ্বীরাজ' (Sriman Prithwiraj)। পথেঘাটে পোস্টার পড়ল, 'কী আনন্দ! পর্দা কাঁপিয়ে আসছে অবিশ্বাস্য মজাদার ছবি 'শ্রীমান পৃথ্বীরাজ'। ছবি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহ হাউসফুল। একটি বারো ক্লাসে পড়া ছাত্র রাতারাতি হয়ে উঠেছিল স্টার, বাঙালির নয়নের মণি। তিনি অয়ন বন্দ্যোপাধ্যায় (Ayan Banerjee)।

সেই উচ্চ মাধ্যমিক দেওয়া ছেলেটি আজ অবসরপ্রাপ্ত প্রবীণ। তবু বয়সের ভার তাঁকে স্পর্শ করতে পারেনি। পঞ্চাশ বছর বছর আগে মুক্তি পেয়েছিল 'শ্রীমান পৃথ্বীরাজ'। পাঁচ দশক পরেও তাঁর মতো ফুরফুরে, মিষ্টি চেহারার নায়ক বাংলা ছবিতে আর কেউ নেই।

অয়ন বন্দ্যোপাধ্যায়কে তারকা করে তোলেন বাংলা ছবির যে দু'জন মহীরুহ, তাঁদের একজন চলে গেলেন সদ্য। তরুণ মজুমদার। আরেকজন সন্ধ্যা রায়, যার লক্ষ্মী প্রতিমা মুখ প্রতিটি বাঙালির মানসপটে আজও আঁকা।

এই প্রথম অয়ন বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন 'দ্য ওয়াল'-এ।

'আমার কাছে তরুণ মজুমদার আর সন্ধ্যা রায় আলাদা নয়। তাঁদের দুজনের যত্নে ভালবাসায় শিক্ষায় আমি অয়ন বন্দ্যোপাধ্যায় হতে পেরেছি। আমার স্কুল কলেজ থেকে অফিস, সব অফিসিয়াল কাগজে নাম পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। ডাক নাম পার্থ। কিন্তু তনুদাই অয়ন নাম দিয়ে চলচ্চিত্রে আমার নবজন্ম দিলেন। তরুণ মজুমদার যদি গাছে সার দিয়ে থাকেন, তবে সন্ধ্যা রায় সে গাছে জল দিয়েছেন। এই দু'জনকে নিয়েই আমি। তাঁদের নিরলস চেষ্টা ছাড়া আমি ‘শ্রীমান পৃথ্বীরাজ’ হতে পারতাম না।

আজ আরও বেশি করে বুঝতে পারছি, 'শ্রীমান পৃথ্বীরাজ' ১৯৭৩-এ রিলিজ হওয়ার পঞ্চাশ বছর পরেও দর্শক আমাকে মনে রেখেছে। তনুদা চলে গিয়েও বুঝিয়ে দিয়ে গেলেন, উনি আমাকে কী সম্পদ দান করে গেছেন।
এমনকি নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আমার ভক্ত। এই প্রাপ্তিকে আজ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কী বলব!

পঞ্চাশ বছর আগে যে বিনিয়োগ ওঁরা করেছিলেন আমায়, তার সুদ আমি আজ পাচ্ছি। ওঁদের দুজনের পরিশ্রমের ফসল আমি। দর্শকরা তাই আজও আমার কথা জানতে চাইছেন, আমাকে ভালবাসছেন। আমি খবর পাচ্ছি, এখনকার ছেলেমেয়েরা ‘শ্রীমান পৃথ্বীরাজ’ কেমন আছেন জানতে চাইছেন। আমার অশেষ ধন্যবাদ, ভালবাসা, শুভেচ্ছা, প্রণাম আমার দর্শকদের প্রতি। আমি সত্যি আপ্লুত! মানুষের ভালবাসায় ধন্য।

তরুণ মজুমদার (১৯৩১-২০২২): কানন দেবীর শিক্ষানবীশ থেকে বাঙালির 'ভালবাসার অনেক নাম'

পেনসিল, ব্লাউজ, মিষ্টি— তরুণ মজুমদারকে নিয়ে কত গল্প! স্মৃতির ঝুলি খুললেন তারকারা

আপসহীন বামপন্থী, শিবির বদলকে ঘৃণা করতেন তরুণবাবু


```