Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বীর সাভরকারকে অপমান! ২০১৭ সালের প্রসঙ্গ টেনে প্রাণনাশের হুমকি স্বরা ভাস্করকে

দ্য ওয়াল ব্যুরো: প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) বাড়িতে। চিঠিতে দাবি করা হয়েছে, বীর সাভরকারকে (Veer Savarkar) অপমান করেছেন অভিনেত্রী। যা সহ্য করবে না দেশের তরুণ প্রজন্ম। এমনই মর্মে লেখা এক হুমকি চ

বীর সাভরকারকে অপমান! ২০১৭ সালের প্রসঙ্গ টেনে প্রাণনাশের হুমকি স্বরা ভাস্করকে

শেষ আপডেট: 29 June 2022 17:08

দ্য ওয়াল ব্যুরো: প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) বাড়িতে। চিঠিতে দাবি করা হয়েছে, বীর সাভরকারকে (Veer Savarkar) অপমান করেছেন অভিনেত্রী। যা সহ্য করবে না দেশের তরুণ প্রজন্ম। এমনই মর্মে লেখা এক হুমকি চিঠি আসে অভিনেত্রীর ভারসোভার বাড়িতে। চিঠি পাওয়ার পরেই পুলিশে লিখিত অভিযোগ জানান অভিনেত্রী।

পুলিশ সূত্রে খবর, দু'দিন আগেই এই চিঠি আসে অভিনেত্রীর বাড়িতে। সেই চিঠিতে হিন্দিতে লেখা আছে, বীর সাভারকরের অপমান দেশের তরুণ প্রজন্ম সহ‍্য করবে না। বেনামি এই চিঠি পাওয়ার পরেই ভারসোভা থানায় অভিযোগ করেন অভিনেত্রী। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ লিখে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ২০১৭ সালের একটি টুইটকে কেন্দ্র করে। সেই সময় অভিনেত্রী একটি টুইট করে লেখেন, সাভরকর জেল থেকে মুক্তি পেয়ে ব্রিটিশ সরকারকে ধন্যবাদ দিয়েছিলেন। তাঁকে কখনই বীর বলা চলে না। সেই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবিও পোস্ট করেছিলেন। যেখানে সাভরককে প্রণাম করছেন মোদী।

https://twitter.com/ReallySwara/status/919994423076847617

সেই থেকে নানা সময়ে আক্রমণের শিকার হয়েছেন স্বরা। এমনকি গতকাল উদয়পুরের ঘটনার নিন্দা করে করা তাঁর একটি পোস্ট নিয়েও সমালোচনা হয়। শুধু তাই নয়, তাঁর সিনেমা নিয়েও কম রোষের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে।

মমতার ‘জেহাদ’ স্লোগান নিয়ে সরকার ফেলার দাবি শুভেন্দুর, জিহাদের প্রকৃত অর্থ কী?


```