Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ইরফানকে নিয়ে বই লিখবেন সুতপা, দুঃখে নয়, মজার মানুষটিকেই চেনাবেন পাঠকদের

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ইরফান খানের চলে যাওয়ার পর পেরিয়ে গেছে ৩ বছর। আজও ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। ইরফান খানের বাঙালি স্ত্রী সুতপাকেও অভিনেতার মৃত্যুর পর চিনেছেন অনেকেই। প্রয়াত ইরফান খানের স্ত্রী সুতপা শ

ইরফানকে নিয়ে বই লিখবেন সুতপা, দুঃখে নয়, মজার মানুষটিকেই চেনাবেন পাঠকদের

শেষ আপডেট: 11 June 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ইরফান খানের চলে যাওয়ার পর পেরিয়ে গেছে ৩ বছর। আজও ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। ইরফান খানের বাঙালি স্ত্রী সুতপাকেও অভিনেতার মৃত্যুর পর চিনেছেন অনেকেই।

প্রয়াত ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার এবার ঘোষণা করলেন স্বামীকে নিয়ে বই লিখবেন তিনি। নানা অজানা কথা জানা যাবে সেই বইতে। তবে, সেই বইতে একেবারেই বিষণ্ণ স্মৃতিচারণ করবেন না সুতপা, এমনই বক্তব্য অভিনেতার স্ত্রীর।

সুতপার লেখা বইতে বরং স্বামীর হাসিখুশি স্বভাবের কথাই তুলে ধরতে চান সুতপা। তাঁর কথায়, সিরিয়াস ছবিতে অভিনয়ের সুবাদে দর্শক ইরফান খানকে একজন গম্ভীর প্রকৃতির মানুষ বলেই মনে করতেন। তবে ইরফানের রসবোধ ছিল দুর্দান্ত। সে সম্পর্কে ধারণা নেই অনেকেরই।

ব্যক্তিগত জীবনে মোটেই রাশভারি গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন না ইরফান। ফলে, সুতপা তাঁর বইতে স্বামীর স্মৃতিচারণের ক্ষেত্রেও রাখতে চান না কোনও বিষণ্ণতার ছোঁয়া।

বাড়ির পুজোতে মেয়েকে লেহেঙ্গা পরালেন প্রিয়াঙ্কা, দেখুন ছবি


```