Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

স্ত্রীর কাছে ভিক্ষা চাইলাম, কেরিয়ার ছাড়, আমি গৃহবধূ চাই: শক্তি কাপুর 

শক্তি কৃতজ্ঞ থাকলেও আমজনতা কিন্তু একেবারেই খুশি নন। তাঁদের মতে স্ত্রীকে ব্যবহার করেছেন শক্তি। যা করেছেন তা ঠিক নয়!

স্ত্রীর কাছে ভিক্ষা চাইলাম, কেরিয়ার ছাড়, আমি গৃহবধূ চাই: শক্তি কাপুর 

এত বড় আত্মত্যাগ!

শেষ আপডেট: 15 January 2025 20:13

নারী স্বাধীনতা, নারীদের সমান অধিকার নিয়ে চর্চা অব্যাহত। তবে আটের দশকে শক্তি কাপুরের এক বক্তব্য নিয়ে আচমকাই চলছে নানা আলোচনা। অনেকেই বলছে, শক্তি যা করেছেন তা ঠিক নয়। অনেকেই আবার তাঁকে তকমা দিয়েছেন, 'পুরুষতান্ত্রিক'। কী এমন বলেছেন শক্তি? 

শিবাঙ্গী কোহলাপুরে কে চেনেন? পদ্মিনী কোহলাপুরের বোন তিনি। এই শিবাঙ্গীরই প্রেমে পড়েন শক্তি কাপুর। তখন শিবাঙ্গীর বয়স মাত্র ১২ বছর। মারাঠি পরিবারের মেয়ে ওদিকে শক্তি পুরোদস্তুর পাঞ্জাবি। কিন্তু প্রেম কবেই বা এই সব হিসেব মেনেছে? বয়সে ১০-১২ বছরের ছোট শিবাঙ্গীও একসময় সাড়া দেন। 

বাড়ির অমতেই বিয়ে করেন তাঁরা। শক্তি কাপুরের কথায়, "আমি ওর কাছে যাই। ওর কাছে ক্ষমা চাই। ভিক্ষা করি। বলি, আমি স্ত্রী হিসেবে হাউজ ওয়াইফ চাই। ও মেনে নেয়। আমার জন্য নিজের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে দেয়। গানও ছেড়ে দেয়। সেই জন্য আমি আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব।" 

শক্তি কৃতজ্ঞ থাকলেও আমজনতা কিন্তু একেবারেই খুশি নন। তাঁদের মতে স্ত্রীকে ব্যবহার করেছেন শক্তি। যা করেছেন তা ঠিক নয়! বিয়ের কিছু বছরের মধ্যেই তাঁদের প্রথম সন্তান সিদ্ধান্ত কাপুরের জন্ম হয়। এর ঠিক কয়েক বছরের মধ্যেই জন্ম নেন শ্রদ্ধা কাপুর, বলিউডের এই মুহূর্তের অন্যতম প্রথম সারির নায়িকা। সন্তান জন্ম নেওয়ার পর বাড়ির সঙ্গে যাবতীয় ঝামেলা মিটে যায় শিবাঙ্গীর। বিয়েরও ৪৩ বছর পার করে ফেলেছেন তাঁরা। 


```