Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

'মন্নত'-এ কি আর শাহরুখের দেখা পাবেন না ভক্তরা? বাড়ি ভাড়া নিচ্ছেন বাদশা

মুম্বইতে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন অনুরাগীরা প্রথম প্ল্যান করে ফেলেন ‘মন্নত’ (Mannat)-এর সামনে একবার যেতেই হবে। ছবিও তুলতে হবে।

'মন্নত'-এ কি আর শাহরুখের দেখা পাবেন না ভক্তরা? বাড়ি ভাড়া নিচ্ছেন বাদশা

‘মন্নত’

শেষ আপডেট: 21 February 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন অনুরাগীরা প্রথম প্ল্যান করে ফেলেন ‘মন্নত’ (Mannat)-এর সামনে একবার যেতেই হবে। ছবিও তুলতে হবে। বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি ‘মন্নত’ মুম্বই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। শহরে এসে তাঁর দেখা না পেলেও, ভক্তরা অন্তত বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে গিয়ে ‘মন্নত’-এর সামনে একবার দাঁড়িয়ে ছবি তুলে আসেন। তবে এবার শাহরুখকে ঘিরে আরও এক নতুন খবর প্রকাশ্যে এসেছে—তিনি মুম্বইয়ের অভিজাত এলাকা পালি হিলে দু'টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া (Apartment Rent) নিয়েছেন।  

সম্পত্তি বিষয়ক ওয়েবসাইট Zapkey-এর তথ্য অনুযায়ী, শাহরুখ খান তিন বছরের লিজে মুম্বইয়ের খার ওয়েস্ট ও পালি হিলের দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এই দুই সম্পত্তির জন্য বার্ষিক ২.৯০ কোটি টাকা গুনতে হবে তাঁকে, যা তিন বছরে দাঁড়াবে ৮.৬৭ কোটি টাকা। মাসিক হিসেবে হিসাব করলে ভাড়া হবে ২৪.১৫ লক্ষ টাকা।  

সূত্রের খবর, গত ১৪ ফেব্রুয়ারি এই চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে, অ্যাপার্টমেন্ট দুটি অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও তাঁর দিদি দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নিয়েছেন শাহরুখ। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে নতুন এই সম্পত্তি কেন ভাড়া নিলেন কিং খান? ব্যক্তিগত কোনও প্রয়োজনে, নাকি অন্য পরিকল্পনা রয়েছে তাঁর? জবাব খুঁজছেন সকলেই। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এনিয়ে আলোচনা তুঙ্গে। অনেকে আবার বলছেন, 'তবে কি এবার মন্নত থেকে কিং খানকে আর হাত নাড়াতে দেখা যাবে না?' কেউ আবার বলছেন, 'হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন বাদশা?'


```