Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

‘প্রিন্স অফ কলকাতা’ এবার বিজ্ঞাপনের নায়ক — নতুন রূপে চমকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কোথাও তিনি ট্রাফিক কনস্টেবল, কোথাও দাপুটে বাইকার, আবার কোথাও গোঁফদাড়ি-চশমা-পাগড়ি পরা একেবারে সর্দারজি ড্রাইভার। 

‘প্রিন্স অফ কলকাতা’ এবার বিজ্ঞাপনের নায়ক — নতুন রূপে চমকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 October 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: কোথাও তিনি ট্রাফিক কনস্টেবল, কোথাও দাপুটে বাইকার, আবার কোথাও গোঁফদাড়ি-চশমা-পাগড়ি পরা একেবারে সর্দারজি ড্রাইভার। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই তিন চরিত্রেই এক মানুষ— সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, যিনি একসময় মাঠে নেতৃত্ব দিয়ে গড়েছিলেন নতুন ভারত, এবার সেই মানুষটিই পর্দায় হাজির একেবারে অন্য অবতারে।

একটি বিজ্ঞাপনী ছবির শুটিংয়ে দেখা গিয়েছে সৌরভকে নানা চরিত্রে। ভিডল (Veedol)–এর হয়ে এই বিজ্ঞাপনে একাধিক রূপে অবতীর্ণ হয়েছেন তিনি। টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল— “দাদা আবারও কিছু একটা করতে চলেছেন!”— সেই জল্পনারই প্রমাণ মিলল পুরো বিজ্ঞাপনটি সামনে আসতেই। কণ্ঠস্বর, দেহভঙ্গি, এমনকি চোখের ভাষাতেও অভিনয়ের ছাপ— যেন এক নতুন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবিষ্কার করল দর্শকরা।

শো অ্যাঙ্করিং থেকে কমেন্ট্রি, এতদিন পর্যন্ত টেলিভিশনের নানা মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে। কিন্তু এবার তিনি যেন সম্পূর্ণভাবে অভিনেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন! পুজোর মরসুমে তাঁর হোর্ডিংয়ে ভরে গিয়েছিল কলকাতা, আর এখন শোনা যাচ্ছে আরও এক নতুন চমকের খবর— অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি এবার একসঙ্গে পর্দা ভাগ করবেন সৌরভ! উৎসবের আমেজের মধ্যেই গুঞ্জন, এই দুই তারকা এক বিশেষ বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।

ভিডলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সৌরভ। Tide Water Oil Co. (India)-এর ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ বসু বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও আত্মবিশ্বাস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। সততা ও আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা ‘ব্র্যান্ড সৌরভ’ আজও প্রেরণার প্রতীক, আর সেটাই ভিডলের মূল দর্শনের সঙ্গে একেবারে মিলে যায়। আমরা বিশ্বাস করি, এই যোগসূত্র আমাদের ভবিষ্যতের পথে আরও এগিয়ে নিয়ে যাবে।”

নিজের পক্ষ থেকেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। তাঁর কথায়, “ভিডলের সঙ্গে আমার সম্পর্ক আসলে এক প্রতিশ্রুতি— উৎকর্ষ, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার প্রতি। যেমন ভিডল মানে উচ্চমানের পারফরম্যান্স, তেমনই আমিও আমার প্রতিটি কাজে সেই মান বজায় রাখার চেষ্টা করি। একসঙ্গে আমরা দর্শকদের অনুপ্রাণিত করতে চাই, দেখাতে চাই আমাদের সেরাটাই।”
মাঠের নেতা হিসেবে তিনি একসময় ভারতের ক্রিকেট মানচিত্র বদলে দিয়েছিলেন। আজ সেই মানুষটি নতুন ময়দানে নামছেন। তবে তাঁর ভঙ্গিমা, তাঁর আত্মবিশ্বাস, তাঁর চোখের সেই জেদ— সবটাই আগের মতোই। শুধু বলের বদলে এবার ক্যামেরার সামনে, মাঠের বদলে আলোর ঝলকানি। নিজের সীমা ছাপিয়ে যেতে জানেন, আর প্রতিটি রূপেই প্রমাণ করে দেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বদলান, রূপ নেন, আর প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন।


```