Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

'ময়ে ময়ে'-তে মজে দুই বাংলা, শ্রীলঙ্কার পর এবার ভাইরাল সার্বিয়ার গান

'ময়ে ময়ে'-তে মজে দুই বাংলা, শ্রীলঙ্কার পর এবার ভাইরাল সার্বিয়ার গান

শেষ আপডেট: 11 October 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির 'মানিকে মাগে হিতে'কে মনে করাচ্ছে সার্বিয়ার সুরকার ও গায়িকা তেয়া দোরার গাওয়া ‘মোয়ে মোয়ে’। প্রতিদিন একটু একটু করে এগিয়ে ‘মোয়ে মোয়ে’ এখন ট্রেন্ডিংয়ে শীর্ষে।

কয়েক মাস অন্তরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় নতুন কিছু। আর তা নিয়েই মেতে ওঠেন মানুষ। নতুন সুর কানে এলেই তা ব্যবহার করে রিলস বানানো এখন ফ্যাশন। এই সব রিলস আর টিকটকের হাত ধরেই দেশ বিদেশের বহু অজানা সুর ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। বছর খানেক আগে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির 'মানিকে মাগে হিতে'তে মেতে উঠেছিলেন সবাই। পরবর্তীতে নেপালি ভাষার গান 'বাদল বর্ষা বিজুলি' ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে আসে। এবার শ্রীলঙ্কা, নেপালকে পিছনে ফেলে দিল সার্বিয়া। 

গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর জন্য সার্বিয়ার গান 'মোয়ে মোয়ে' কে বেছে নিচ্ছেন দুই বাংলার নেটিজেনরাই। উচ্চারণে অনেক সময়ই 'মোয়ে মোরে' শোনাচ্ছে। সে যাই হোক, ফেসবুকে চোখ রাখলেই দেখা যাচ্ছে 'মোয়ে মোয়ে'তে কোমর দোলাচ্ছেন অনেক রিলসপ্রেমীই। 'মোয়ে মোয়ে' নিয়ে মজাও চলছে বিস্তর।

২ মিনিট ৫৪ সেকেন্ডের এই গানটির শিরোনাম 'ড্যানাম'। মার্চ মাসের শেষের দিকে ইউটিউবে আসে সার্বিয়ার গায়িকা এবং সুরকার তেয়া দোরার গাওয়া গানটি। মাস ছয়েক পর অক্টোবরের শুরুর দিকে আচমকাই এই গানের 'মোয়ে মোয়ে' অংশটি ভাইরাল হয়ে যায় টিকটকে। এরপর থেকেই হু হু করে ভিউ বাড়ছে 'ড্যানাম'-এর। স্পটিফাইয়ে আজ বুধবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটিবার শোনা হয়েছে 'ড্যানাম'। এর মধ্যে 'মোয়ে মোয়ে' অংশটি যে কতবার শোনা হয়েছে এবং তা ব্যবহার করে রিলস বানানো হয়েছে তা হিসেবের বাইরে। 'ড্যানাম'-এর হাত ধরে সার্বিয়ার গায়িকা তেয়া দোরাও রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছেন। দারুণ খুশি তেয়া দোরা মঙ্গলবার একটি পোস্টে সারা পৃথিবীর দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তাঁর এই গানটিকে এতটা ভালবাসার জন্য। 


এর আগে 'মানিকে মাগে হিতে' জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি। সেই ইচ্ছে পূরণও হয়। হিন্দিতে নিজেরই গাওয়া গান রেকর্ড করেছিলেন ইয়োহানি। অন্য দিকে আফ্রিকান তারকা কিলি পলও একাধিক ভারতীয় গানে রিলস বানিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন দুই বাংলায়। এবার কি সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছেন তেয়া দোরা? উত্তর সময়ের উপরেই ছেড়ে দেওয়া যাক।


```