
শেষ আপডেট: 16 July 2022 07:14
দ্য ওয়াল ব্যুরো: চলতিমাসেই মুক্তি পাবে ‘শামশেরা’ (Shamshera)। মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সঙ্গে থাকবেন বানী কাপুর ও সঞ্জয় দত্ত (Sanjay Dutta) । জোর কদমে চলছে ছবির প্রমোশনের কাজ। এবার ‘শামশেরা’র প্রমোশনে এসে তাঁর সঞ্জু স্যারকে (Sanju shouts on Ranbir) নিয়ে খোলামেলা গল্পই মাতলেন রণবীর কাপুর। ২০১২ সালে ‘বরফি’ করারা সময়ই সঞ্জয় দত্তের তরফ থেকে ছবি করার জন্য ডাক পেয়েছিলেন রণবীর।
রণবীর কাপুর বলছেন, “যখন বরফি করছি, তখন সঞ্জু স্যারের জিমে জেতাম আমি। একদিন সঞ্জু স্যার আমাকে বললেন, ‘তুই তো এখানে ২ বছর ধরে জিম করছিস, তাহলে তোর বডি কোথায়?’ তারপর আরেকদিন এসে আমাকে বললেন, ‘বরফির পরের সিনেমা কি মিষ্টি নাকি লাড্ডু?’ তাছাড়াও আমার সিনেমার খারাপ ভাল তিনি আমার সামনেই বলেন।”
সঞ্জয় দত্ত আসলে রণবীর কাপুরের কাছে ‘Father Figure’। সব সময় পিছন থেকে সাহস জোগানো হোক, বা জীবনের যে কোনও প্রাপ্তিতে গর্ব করা, সবেতেই থাকেন রণের সঞ্জু স্যার। রণবীর আরও বলেন, ‘সঞ্জয় দত্ত সবসময়ই অন্য ধারার সিনেমা করার জন্য উৎসাহ দেন। এমন সিনেমা, যা অনেক বেশি দর্শক টানতে পারে’।
২০১২ সালে মুক্তি পায় ‘বরফি’। রণবীরের সঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ইলিনা ডি’ক্রুজ ও প্রিয়াঙ্কা চোপড়া। ‘শামশেরা’ ১৮৭০-এর ভারতের গল্প, ব্রিটিশ রাজত্বের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিনেমা। যেখানে রণবীর কাপুরকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়। সঞ্জয় দত্ত এখানে রণবীরের প্রতিপক্ষ। চলতি মাসে ২২ তারিখ মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’।
‘শামশেরা’ ছাড়াও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে এই বছরের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ। প্রধান ভূমিকায় রণবীরের সঙ্গে থাকছেন স্ত্রী আলিয়া ভাট। এই প্রথমবার এক সঙ্গে সিনেমা করছেন তাঁরা। এরপরেও রণবীরের হাতে রয়েছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে লুভ রঞ্জনের ছবি ও দক্ষিনী নায়িকা রশ্মিকার সঙ্গে অ্যানিম্যাল। পরপর চারটে ছবি এখন রণবীরের হাতে। সদ্য বিবাহিত রণের এখন ব্যস্ততা তুঙ্গে।