Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিপদের দিনে সলমনের বাড়িতে মিলে ছিল আশ্রয়, ভাইজানের দয়ায় ভাগ্য খোলে কার?

ভ্লগে ফারাহ জানান, এক সময় অবিনাশের নিজের থাকার মতো একটি বাড়িও ছিল না। তখন তিনি নাকি তিন বছর ধরে সলমন খান (Salman Khan)-এর বাড়িতে থাকতেন এবং সোহেল খান (Sohail Khan)-এর ঘরেই আশ্রয় পেয়েছিলেন। যদিও এই সময়সীমা নিয়ে একটু আপত্তি জানান অবিনাশ। 

বিপদের দিনে সলমনের বাড়িতে মিলে ছিল আশ্রয়, ভাইজানের দয়ায় ভাগ্য খোলে কার?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 March 2026 18:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান (Farah Khan)-এর নতুন ভ্লগ ঘিরে নেটমাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এই ভ্লগে দেখা যায়, তিনি গিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর (Avinash Gowariker)-এর ফার্মহাউসে। ভিডিওতে অবিনাশের বিশাল ফার্মহাউসের ঝলক দেখানোর পাশাপাশি তাঁর জীবনের কঠিন লড়াইয়ের কথাও তুলে ধরেন ফারাহ।

ভ্লগে ফারাহ জানান, এক সময় অবিনাশের নিজের থাকার মতো একটি বাড়িও ছিল না। তখন তিনি নাকি তিন বছর ধরে সলমন খান (Salman Khan)-এর বাড়িতে থাকতেন এবং সোহেল খান (Sohail Khan)-এর ঘরেই আশ্রয় পেয়েছিলেন। যদিও এই সময়সীমা নিয়ে একটু আপত্তি জানান অবিনাশ। ফারাহ মজা করে আরও বলেন, পরে যখন সোহেল খান (Sohail Khan)-এর বিয়ে হয়, তখন অবিনাশকে ঘর ছেড়ে দিতে হয় এবং তাতে তাঁর বেশ মন খারাপও হয়েছিল।

ভ্লগে অবিনাশ তাঁর বলিউড সফরের কঠিন লড়াইয়ের কথা শোনান। তিনি জানান, পরিচালক আশুতোষ গোয়ারিকর (Ashutosh Gowariker)-ই তাঁকে প্রথম সিনেমা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই সময় আমির খান (Aamir Khan)-এর ছবি বাজি (Baazi)-র শুটিং চলছিল। আমিরের একটি ফটোশুট করার সুযোগ পেয়েই বলিউডে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেন অবিনাশ। পরে তিনি সলমন খান (Salman Khan)-এর সঙ্গেও কাজ করেন।

 

অবিনাশ বলেন, “আমি সবসময় বলি—যদি সলমন খান (Salman Khan) আপনাকে পছন্দ করেন, তাহলে জীবনে তৈরি হয়ে যাওয়া নিশ্চিত।”

ফারাহ আরও জানান, তিনিই নাকি অবিনাশের সঙ্গে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পরিচয় করিয়ে দেন। এরপর ওম শান্তি ওম (Om Shanti Om) ছবির সময় থেকেই শাহরুখের সঙ্গে নিয়মিত কাজ শুরু করেন অবিনাশ। এমনকি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-ও তাঁর ফটোশুটের জন্য অবিনাশকেই বেশি পছন্দ করেন বলে জানান ফারাহ।

ভ্লগে অবিনাশের বিলাসবহুল ফার্মহাউসের অন্দরমহলও দেখানো হয়েছে। বিশাল ওই এলাকায় প্রাণীদের জন্য আলাদা জায়গা রয়েছে, যেখানে অবিনাশের স্ত্রী উদ্ধার করা পশুদের আশ্রয় দিয়ে থাকেন। ভিডিওতে দুটি গরুও দেখানো হয়, যা নাকি অভিনেতাকে রাম চরণ (Ram Charan) উপহার দিয়েছিলেন। দীর্ঘ এই লড়াই তাঁর স্বার্থক। কারণ একটা সময় সলমন খানের সাহায্যেই নিজের ভাগ্যের চাকা ঘোরানোর সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগ যে তিনি কাজে লাগিয়ে নিজের দক্ষতায় সকলের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন, তা এক কথায় স্পষ্ট হয়ে যায়, তাঁর বর্তমান পরিস্থিতি দেখে। 


```