Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাশাপাশি 'ভাইজান' সি আর সেভেন, একসঙ্গে কী করছেন সলমন-রোনাল্ডো

রিয়াধে একটি বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন দু'জনে। তবে একসঙ্গে নয়, আলাদা ভাবেই গিয়েছিলেন সলমন খান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

পাশাপাশি 'ভাইজান' সি আর সেভেন, একসঙ্গে কী করছেন সলমন-রোনাল্ডো

শেষ আপডেট: 29 October 2023 20:42

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা দু'জনেই নিজেদের কার্যক্ষেত্রে বহুবার নিজেদের সেরা প্রমাণ করেছেন। এছাড়াও দু'জনের আরও একটি মিল আছে। দু'জনের অনুরাগীরাই তাঁদের প্রিয় অভিনেতা এবং খেলোয়াড়কে নিয়ে একই রকম আবেগপ্রবণ। এই দু'জন আর কেউ নন, একজন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খান এবং অপরজন সি আর সেভেন ওরফে বিশ্ব ফুটবলের নামী তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

সম্প্রতি এই দুই তারকাকে পাশাপাশি দেখা গেল। চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হলেন দু'জনে। কিন্তু সলমন রোনাল্ডো একসঙ্গে কী করছেন! না, ভাইজান ফুটবল খেলায় অংশ নেননি, অন্যদিকে রোনাল্ডোও সলমনের কোনও ছবিতে অভিনয় করছেন এমন নয়। আসলে রিয়াধে একটি বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন দু'জনে। তবে একসঙ্গে নয়, আলাদা ভাবেই গিয়েছিলেন তাঁরা। 

রোনাল্ডো তাঁর বান্ধবী জর্জিনাকে নিয়ে এসেছিলেন ম্যাচ দেখতে। অন্যদিকে সেই একই সারিতে বসেছিলেন সলমন। তিনি অবশ্য একাই গিয়েছিলেন। সলমন এবং রোনাল্ডোর পাশাপাশি বসা এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ছবিতে দেখা যায় রোনাল্ডো এবং জর্জিনা সেলফি তুলছেন। অন্যদিকে সলমন একাই উপভোগ করছেন বক্সিং ম্যাচ। 

দুই তারকাকে এক ফ্রেমে দেখে কার্যতই উচ্ছ্বসিত অনুরাগীরা। পাশাপাশি 'সিঙ্গল' সলমন এবং 'মিঙ্গল' রোনাল্ডোকে পাশাপাশি দেখে মিম বানানোর লোভ সামলাতে পারেননি অনেকে। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। তবে এই ধরনের মজাকে সহজ ভাবেই নেন 'ভাইজান'। রবিবার সকালে সৌদি আরব থেকে দেশে ফেরেন সলমন। 


```