Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সইফের চিকিৎসায় কত খরচ হল? মঙ্গলে ছুটি পেতে পারেন বলিউডের নবাব

ডাক্তাররা জানিয়েছেন, সইফ এখন ভালো আছেন। তিনি হাঁটতে পারছেন, কোনও ব্যথাও নেই।

সইফের চিকিৎসায় কত খরচ হল? মঙ্গলে ছুটি পেতে পারেন বলিউডের নবাব

সইফ আলি খান ও করিনা কাপুর। ফাইল ছবি

শেষ আপডেট: 18 January 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন বলিউড তারকা সইফ আলি খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে সইফের। ডাক্তাররা তাঁকে অল্প অল্প করে হাঁটার অনুমতি দিয়েছেন। একটি সূত্রে জানা গিয়েছে, বিমার ক্যাশলেস সুবিধায় তাঁর এ পর্যন্ত চিকিৎসায় খরচ হয়েছে ৩,৫৯৮,৭০০ টাকা। বিমা কোম্পানি দিচ্ছে ২৫ লক্ষ টাকা। 

ডাক্তাররা জানিয়েছেন, সইফ এখন ভালো আছেন। তিনি হাঁটতে পারছেন, কোনও ব্যথাও নেই। তাঁকে আইসিইউয়ের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি তাঁর স্বাস্থ্যবিমার ক্যাশলেস চিকিৎসা খরচ অনুমোদিত হয়। তাতে ২৫ লক্ষ টাকা ছাড় পেয়েছে। কিন্তু আরেকটি সূত্র জানিয়েছে, সইফের চিকিৎসায় এ পর্যন্ত খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকার বেশি।

শুক্রবার সন্ধ্যায় মুম্বই পুলিশ নবাব-বেগম, তথা অভিনেত্রী স্ত্রী করিনা কাপুরের বয়ান নেয়। কারণ, করিনা ঘটনার সময় ওই ফ্ল্যাটেই ছিলেন। সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টে বসে করিনা পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীকে তিনি সইফের উপর একের পর এক ছুরি চালাতে দেখেছিলেন। খোলা পড়ে থাকা গয়নার দিকে না তাকিয়ে দুষ্কৃতী সইফের উপর ছুরি চালাচ্ছিল। অত্যন্ত ক্ষিপ্ত ছিল দুষ্কৃতী। 

এদিকে, সইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতীর নতুন দুটি ছবি প্রকাশ্যে এল। একটি ছবিতে দেখা গিয়েছে, সইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতী এসেছিল, পরে সেই জামা সে বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিল। সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনেছিল।

পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতীকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে 'ইকরা' নামে মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনছে। গতকাল, শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, বান্দ্রা রেল স্টেশনে সে জামা চেঞ্জ করে। জামা বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।

ঘটনার পর প্রায় ৭২ ঘণ্টা কাটতে চললেও মুম্বই পুলিশের অন্তত ৩০-এর বেশি টিম তল্লাশি চালিয়েও দুষ্কৃতীকে পাকড়াও করতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করে জানিয়েছেন, পুলিশ অনেকগুলি সূত্র ধরে তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে, সে কোনওমতেই পালিয়ে বেড়াতে পারবে না। পুলিশ সূত্র জানাচ্ছে, সইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতী বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতীর চারটি ছবি প্রকাশ্যে এল। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়। 


```