
শেষ আপডেট: 4 January 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: ১৯৬৮ সাল, বড়পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। সেইসময় তোলপাড় ফেলে দিয়েছিল লিওনার্দো হোয়াটিং ও অলিভিয়া হাসি অভিনীত 'রোমিও অ্যান্ড জুলিয়েট'। এই ছবির ঝুলিতে ছিল চার-চারটি অস্কারও। ছবির একটা দৃশ্য নিয়ে তখন বিতর্কও (Romeo And Juliet Controvery) তৈরি হয়েছিল। সেই বিতর্কই ৫৫ বছর পর ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল। এমনকী আইনি জটিলতায় পড়ল ছবিটির পরিবেশক সংস্থাও!
ছবির কোন দৃশ্য নিয়ে আপত্তি?
ছবিটি যখন তৈরি হয়েছিল তখন লিওনার্দোর বয়স ছিল ১৬ আর অলিভিয়ার বয়স ছিল ১৫। একটি বেডরুমের দৃশ্যে লিওনার্দোর পশ্চাদভাগ ও অলিভিয়ার স্তনের কিছু অংশ দেখা গিয়েছিল। সেই নগ্ন দৃশ্য (Nudity Scene) নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব।
কিন্তু ছবি মুক্তির ৫৫ বছর পর সেই দৃশ্যের জন্যই ছবিটির পরিবেশক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স-এর (Paramount Pictures) বিরুদ্ধে আদালতে গেলেন অভিনেতা-অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে লিওনার্দো-অলিভিয়া অভিযোগ করেন, ছবি মুক্তির পর থেকে এত বিতর্ক তৈরি হয়েছিল, যাতে মানসিক অবসাদ গ্রাস করেছিল তাঁদের। এমনকী অনেক কাজও হারিয়েছেন তাঁরা।
আদালতে তাঁদের পক্ষে জানানো হয়েছে, অভিনেতা-অভিনেত্রীর সম্মতি ছাড়াই সেই দৃশ্যে অভিনয় করাতে বাধ্য করা হয়েছিল। শ্যুটিংয়ের আগে তাঁরা জানতেনই না যে তাঁদের এমন কোনও দৃশ্যে অভিনয় করতে হবে। কিন্তু সেটে গিয়ে সব পাল্টে যায়। তখন বলা হয়েছিল বিবস্ত্র অবস্থায় শট নেওয়া হলেও তাঁদের মুখ দেখানো হবে না। সেইসময় দুই কিশোর-কিশোরী সেই শর্ত মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ছবি মুক্তির পর দেখেন যে কথা রাখেনি প্যারামাউন্ট পিকচার্স। কিন্তু এত বছর পর বিষয়টি নিয়ে কেন সরব হলেন তাঁরা, সেই প্রশ্ন উঠলেও তা খোলসা করেননি কেউই।
ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফ্র্যাঙ্ক জেফিরলি। ২০১৯ সালে তিনি মারা যান। তাঁর বানানো এই ছবি সোনার ফ্রেমে বাঁধানো থাকলেও বিতর্ক কাটা হয়ে থাকল আজীবন।
কেরল চলচ্চিত্র উৎসব জমিয়ে দিয়েছে, এবার আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে ইন্দ্রাশিষের 'নীহারিকা