Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

শুটিংয়ে ধস্তাধস্তির সময় ঠোঁটে ঠোঁট ছোঁয়ান এক অভিনেতা, ঘেন্নায় বমি পেয়ে যায় রবিনার!

একসময় তাঁর সৌন্দর্য ও অভিব্যক্তিতে মুগ্ধ ছিলেন অসংখ্য মানুষ। এখনও জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি রবিনা টন্ডনের।

শুটিংয়ে ধস্তাধস্তির সময় ঠোঁটে ঠোঁট ছোঁয়ান এক অভিনেতা, ঘেন্নায় বমি পেয়ে যায় রবিনার!

রবিনা টন্ডন

শেষ আপডেট: 3 April 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: একসময় তাঁর সৌন্দর্য ও অভিব্যক্তিতে মুগ্ধ ছিলেন অসংখ্য মানুষ। এখনও জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি রবিনা টন্ডনের। তবে বলিউডে কাজ করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি, যা আজও তাঁকে অস্বস্তিতে ফেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।  

রবিনা জানান, একবার এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির একটি দৃশ্যের শুটিং চলছিল। আচমকা, অনিচ্ছাকৃতভাবে তাঁর ঠোঁট ছুঁয়ে যায় সেই অভিনেতার ঠোঁটে। মুহূর্তেই অস্বস্তিতে ভুগতে থাকেন তিনি। অভিনেত্রীর কথায়, "সেই মুহূর্তটা আজও মনে আছে। একেবারেই অপ্রত্যাশিত ছিল বিষয়টা। শুটিং শেষ হতেই আমি সরাসরি নিজের ঘরে চলে যাই। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, বমি পাচ্ছিল। কিছুতেই সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, বারবার মুখ ধুয়ে ফেলি, ব্রাশ করি।"  

যদিও অভিনেতার নাম প্রকাশ করেননি রবিনা, তবে স্পষ্ট জানিয়েছেন, ‘নো কিসিং পলিসি’-তে কখনও আপস করেননি তিনি। দীর্ঘদিন পর ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে ফিরেছেন রবিনা। 

‘আরণ্যক’-এ তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘কারমা কলিং’-এ। শুধু তিনিই নন, তাঁর মেয়ে রাশা থাডানিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। বড় পর্দায় তাঁর নাচ, নজর কাড়ে বহু সংখ্যক মানুষের। 


```