Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

Ranbir Alia Wedding: রণবীর-আলিয়ার বিয়ের ছবিতে মুখ খুললেন দুই প্রাক্তনী! তিক্ততা কি রয়েই গেছে?

দ্য ওয়াল ব্যুরো: আরকে হাউজের বাস্তু ভিটেতেই স্বপ্নের বিয়ে সারলেন রণবীর কাপুর, আলিয়া ভাট (Ranbir Alia Wedding)। সাতপাক ঘুরে কাপুর খানদানে পা রাখলেন মহেশ ভাটের মেয়ে, শুরু হল তাঁর নতুন জীবন। রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রে

Ranbir Alia Wedding: রণবীর-আলিয়ার বিয়ের ছবিতে মুখ খুললেন দুই প্রাক্তনী! তিক্ততা কি রয়েই গেছে?

শেষ আপডেট: 15 April 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: আরকে হাউজের বাস্তু ভিটেতেই স্বপ্নের বিয়ে সারলেন রণবীর কাপুর, আলিয়া ভাট (Ranbir Alia Wedding)। সাতপাক ঘুরে কাপুর খানদানে পা রাখলেন মহেশ ভাটের মেয়ে, শুরু হল তাঁর নতুন জীবন। রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছেন আলিয়া ভাট (bollywood)। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন রণবীরের প্রাক্তন প্রেমিকারা।

আরও পড়ুন: বিয়েতে লাল নয়, অন্য আভিজাত্যে সাজলেন রণবীর-আলিয়া! দেখুন নবদম্পতির আরও ছবি

ক্যাটরিনা কাইফ আর দীপিকা পাডুকোন, দুজনেই আলিয়া ভাটের শেয়ার করা বিয়ের ছবির নীচে (Ranbir Alia Wedding) কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। প্রাক্তন প্রেমিকের বিয়ের রিসেপশনে অতিথি হিসেবে দীপিকা ক্যাটরিনাদের দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছেই। সেই জল্পনা জিইয়ে রেখেই নবদম্পতিকে অভিনন্দন জানালেন দুই তারকা।

রণবীর কাপুর সোশ্যাল মিডিয়ায় নেই। আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই বিয়ের পর যৌথ বিবৃতি দিয়েছেন তাঁরা। একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে জানিয়েছেন নতুন এই পথ চলা শুরু করতে, পুরনো ফ্লেভারেই জীবনকে নতুন করে শুরু করতে দুজনেই তাঁরা কতটা মুখিয়ে আছেন। আলিয়া-রণবীরের সেই পোস্টের নীচে দীপিকা পাডুকোন লিখেছেন, ‘একটা গোটা জীবনের জন্য হাসি, ভালবাসা আর আলোর রোশনাইতে ভরে থাকো তোমরা দুজন।’

comment

বেশ কয়েক বছর দীপিকা পাডুকোনের সঙ্গে প্রেম করেছিলেন রণবীর। দীপিকার ঘাড়ে এখনও তাঁর নামের ট্যাটু রয়ে গিয়েছে। তবে সে প্রেম টেকেনি। নতুন করে আরেক রণবীরের সঙ্গে ঘর বেঁধেছেন দীপিকা। আর আজ নতুন জীবন শুরু হল রণবীর কাপুরেরও।

ক্যাটরিনা কাইফ আলিয়া-রণবীরের বিয়ের ছবির নীচে লিখেছেন, ‘তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা ও খুশিতে ভরে থাক তোমাদের সংসার।’

comment

দীপিকা পাডুকোনের পরপরই ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম হয় রণবীরের। শোনা যায় ক্যাটরিনার জন্যেই নাকি দীপিকার মন ভেঙেছিলেন তিনি। তবে সেই প্রেমও বেশিদিন টেকেনি। মাত্র কিছুদিন আগেই ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রণবীরের এই প্রাক্তন প্রেমিকা। এবার নতুন ইনিংস শুরু করলেন রণবীর-আলিয়া।

তাঁদের মধ্যে তিক্ততার আর লেশমাত্রও যে অবশিষ্ট নেই, দীপিকা, ক্যাটরিনার এই মন্তব্যেই তা পরিষ্কার।


```