Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'চুমু খাওয়া ছাড়াও, আমি অভিনয়টা পারি', অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি

এক সময় বলিউডে পর্দা কাঁপানো চুমু দৃশ্য মানেই ইমরান হাশমি। দর্শকরা তাঁকে চিনতেন ‘সিরিয়াল কিসার’ নামে।

'চুমু খাওয়া ছাড়াও, আমি অভিনয়টা পারি', অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি

ইমরান হাশমি

শেষ আপডেট: 12 April 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: এক সময় বলিউডে পর্দা কাঁপানো চুমু দৃশ্য মানেই ইমরান হাশমি। দর্শকরা তাঁকে চিনতেন ‘সিরিয়াল কিসার’ নামে। কিন্তু ইমরান হাশমি নিজে এই তকমা নিয়ে আদৌ খুশি ছিলেন না। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্ট The Ranveer Show-তে নিজের দীর্ঘ কেরিয়ার ও এই ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা।

ইমরান বললেন, "এক সময় মানুষ ভাবত, আমি শুধু পর্দায় চুমু খেতেই জানি, অভিনয়টা পারি না। আমি জানতাম, এই ভাবনাটা একদিন বদলাবে। কিন্তু তখন হতাশা হত, কারণ আমি জানতাম আমি তার চেয়ে অনেক বেশি কিছু দিতে পারি।"

বলিউডে কেরিয়ারের প্রথম পর্বে ‘মার্ডার’, ‘জ্যাহের’, ‘আশিক বানায়া আপনে’, ‘চকলেট’, ‘কলিযুগ’, ‘গ্যাংস্টার’, ‘আওয়ারাপন’ এবং ‘জন্নত’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ইমরান। এই ছবিগুলিতে ঘনিষ্ঠ দৃশ্য ও ঠোঁটঠাসা চুমুই হয়ে উঠেছিল তার পরিচয়। যদিও বক্স অফিসে সফল হলেও, অভিনেতার মতে, এইসব দৃশ্য অনেক সময় অপ্রাসঙ্গিকভাবেই জুড়ে দেওয়া হত।

এই ভুল ধারণা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজনৈতিক থ্রিলার সাংহাই (২০১২)। ছবিতে ইমরানকে দেখা যায় এক সাংবাদিকের চরিত্রে—চেনা ছকের বাইরে একেবারে অন্য রূপে। "তখন মানুষ বুঝল, আমি শুধু চুমু খেতেই পারি না, অভিনয়ও করতে পারি।" দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা পেয়েছিলেন তিনি।

নিজের কেরিয়ারের সেরা সময় হিসেবে ইমরান মনে করেন ২০০৮ থেকে ২০১৩ সালকে। এই সময়েই একের পর এক ব্লকবাস্টার উপহার দেন তিনি—জন্নত ২, রাজ ২, রাজ ৩, দ্য ডার্টি পিকচার, মার্ডার ২, ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই সহ আরও অনেক ছবি। যদিও বক্স অফিসে পারফরম্যান্স মাঝারি ছিল, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

এই সময়েই অনুরাগীদের কাছ থেকে উপহার, ফুল সব পেয়েছেন ইমরান। "ভালবাসার কোনও অভাব ছিল না," বলেন তিনি হাসিমুখে। ‘তুম মিলে’, ‘দিল তো বচ্চা হ্যাই জি’, ‘উঙ্গলি’, ‘আমারি অধুরি কাহানি’, ‘মুম্বই সাগা’, ‘সেলফি’, ‘টাইগার ৩’ এবং সাম্প্রতিক এ ওয়াতান মেরে ওয়াতান-এর মতো ছবিগুলিতেও নিজেকে ভাঙার চেষ্টা করেছেন ইমরান।

খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে গ্রাউন্ড জিরো ছবিতে, যেখানে তিনি বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবে-এর ভূমিকায় অভিনয় করবেন। ছবির পরিচালনায় রয়েছেন তেজস দেওস্কার। মুক্তি পাচ্ছে ২৫ এপ্রিল। ইমরানের বিপরীতে থাকছেন সাই তামহঙ্কার। অভিনেতার কথায়, “আমার কেরিয়ার আমাকে সমৃদ্ধ করেছে। আমি নিজেকে গর্বিত মনে করি। এখন দর্শকেরা জানে, আমি শুধু ‘সিরিয়াল কিসার’ নই—আমি একজন অভিনেতা।”


```