Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

বলিউডে আবারও সুর 'চুরি'! 'বেশরম' কাজের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: ফের সুর 'চুরি'র অভিযোগে সরগরম বলিউড। 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang) মুক্তি পেয়েছে সবেমাত্র একদিন হয়েছে। এরমধ্যেই গানটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। বলাবলি শুরু হয়েছে, আসলে একটি নয়, এক

বলিউডে আবারও সুর 'চুরি'! 'বেশরম' কাজের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 13 December 2022 10:35

দ্য ওয়াল ব্যুরো: ফের সুর 'চুরি'র অভিযোগে সরগরম বলিউড। 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang) মুক্তি পেয়েছে সবেমাত্র একদিন হয়েছে। এরমধ্যেই গানটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। বলাবলি শুরু হয়েছে, আসলে একটি নয়, একাধিক গান থেকে 'টুকলি' (copy) করেছেন সঙ্গীত পরিচালক জুটি বিশাল-শেখর।

সোমবার ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই হু হু করে বাড়ছে 'বেশরম রং'-এর ভিউয়ার্সের সংখ্যা। শিল্পা রাও, ক্যারালিসা মন্তেইরোর গলায় গানটির মাদকতা অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে। তার উপর আবার গানের তালে তালে স্ক্রিনে উষ্ণতা ছড়িয়েছেন শাহরুখ-দীপিকা। নায়িকার মনোকিনি লুক, সুইমিং পুলের পাশে বেলি ডান্স এবং টপলেস হয়ে শাহরুখের পর্দায় আসা- সবমিলিয়ে গানের লাস্যময় আবেদন বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

কিন্তু, এরমধ্যেই টুকলিবাজির অভিযোগে সোশ্যাল মিডিয়ার কাঠগড়ায় উঠে এসেছে 'বেশরম রং'। নেটিজেনদের দাবি, এই নতুন হিন্দি গানটির বিটস নাকি ফরাসি গায়িকা জেইনের 'মাকেবা' থেকে একেবারে টুকে দেওয়া হয়েছে। একজন নয়, একাধিকজন এই 'মাকেবা'র ট্র্যাক বিটসের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন শাহরুখ-দীপিকার 'বেশরম রং'-এর।

https://twitter.com/GemsOfCopywood/status/1602249352600514561?s=20&t=37OvMjz3ujHHUbcPuMfV0A

না, এখানেই শেষ নয়। এটা তো গেল গানের ট্র্যাক বিটসের কথা। গানের মুখরাটিও নাকি অন্য একটি হিন্দি গান থেকে কপি করা। ২০০১ সালে মুক্তি পাওয়া 'তুম বিন' ছবির সুপারহিট গান 'কোই ফারিয়াদ'। সেখান থেকেই নাকি সুর তুলে 'বেশরম রং'-এ বসিয়ে দিয়েছেন বিশাল-শেখর। দুটো গান পাশাপাশি এডিট করে মিল ধরিয়েও দিয়েছেন অনেকে।

বলিউডে গানের সুর 'চুরি' নতুন বিষয় নয়। আরডি বর্মনের সময় থেকে বর্তমানে অনু মালিক হয়ে প্রীতম, সবার বিরুদ্ধেই একাধিকবার এই অভিযোগ উঠেছে। বিদেশি গান কিংবা পুরনো হিন্দি গানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে তাঁদের তৈরি গানের সুর। যদিও সবক্ষেত্রেই তাঁরা দাবি করেছেন, মূল সুর থেকে অনুপ্রাণিত হয়েই গানগুলি বানানো। এতে চুরির প্রশ্নই নেই।

মুক্তি পেল ‘বেশরম রং’, শরীরী আবেদনে পর্দাজুড়ে উষ্ণতা ছড়ালেন শাহরুখ-দীপিকা


```