
হানিয়া আমির
শেষ আপডেট: 11 February 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের কদর এ দেশে নেহাত কম নয়। প্রমাণ, মওরা হোকেন, মাহিরা খান কিংবাী ফাওয়াদ খানের মতো অভিনেতাদের তুমুল ফ্যানবেস। এই তালিকা দীর্ঘায়িত হয়েছে, সম্প্রতি পাকিস্তানি এক নায়িকার নাম বারবার উঠে আসছে, সোশ্যাল মিডিয়ায়। তিনি হানিয়া আমির। ভারতেও হানিয়ার ফ্যানবেস প্রচুর। হানিয়া আগামীদিনে কি পা রাখতে চলেছেন বলিউডে? এই প্রসঙ্গে অভিনেত্রী মুখ খুললেন সংবাদমাধ্যমে।
সম্প্রতি, সাহারা ট্রাস্টের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে লন্ডনের এক অনুষ্ঠানে অংশ নিলেন অভিনেত্রী (hania amir)। অনুষ্ঠান চলাকালীন, যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, করণ জোহর যদি তাকে কোনও ফিল্মের প্রস্তাব দেন তবে কি তিনি বলিউডে কাজ করার কথা বিবেচনা করবেন? উত্তরে হানিয়া বলেন, ‘যখন এমন প্রস্তাব আসবে তখন নিশ্চয়ই তা নিয়ে ভাবব। যদি দেখি প্রজেক্টটি বেশ ভাল, আমি অবশ্যই এটা নিয়ে ভাবব। ইনশাআল্লাহ!’
শুধু লন্ডনেই নয়, ম্যানচেস্টার শহরে এক অনুষ্ঠানে হানিয়াকে জিজ্ঞাসা করা হয়, যে তিনি কি কখনও বলিউড ছবি বা মিউজিক ভিডিওতে কাজ করবেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘যখনই এই প্রশ্ন আমাকে করা, তখন মনে হয় বলিউডে কাজ করা বোধহয় ভুল কিছু। কিন্তু এটা তো এক আর্ট এবং এতে আমার কোনও সমস্যা নেই। তাই, যখনই আমি এমন কোনও সুযোগ পাই যা আমায় আনন্দ দেবে বা আমার মনে হয় যে আমি এই কাজটি আমিই সবচেয়ে ভালো ভাবে করতে পারব, তাহলে কেন করব না?’
View this post on Instagram
হানিয়া আমির (hania amir) পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নাম। ২০১৬ সালে কমেডি ছবি ‘জানান’-এর মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন হানিয়া। ২০১৭ সালে ‘তিতলি’ শোয়ের মাধ্যমে টেলিভিশনে তাঁর আত্মপ্রকাশ। ২০২০ সালে টেলিভিশন শো ‘ইশকিয়া’-তে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
View this post on Instagram
এরপর তিনি ‘মেরে হামসফর’ এবং ‘মুঝে পেয়ার হুয়া থা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন, যা শুধুমাত্র পাকিস্তানেই নয়, ভারতেও তুমুল সাড়া ফেলে। সম্প্রতি ‘কভি ম্যায় কভি তুম’, একটি রোমান্টিক ড্রামতে অভিনয় করেন অভিনেত্রী। প্রায় দশ বছর পর টেলিভিশনে ফিরে আসেন অভিনেতা ফাহাদ মুস্তাফা। শুধু পাকিস্তানে নয়, ভারতেও প্রশংসিত হয়েছে ‘কভি ম্যায় কভি তুম’। জাভেদ শেখ, বুশরা আনসারি, এমাদ ইরফানি এবং নাইমা বাটও অভিনয় করেন ‘কভি ম্যায় কভি তুম’-এ। পাকিস্তানি টেলিভিশনের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত অনুষ্ঠান হয়ে ওঠে ‘কভি ম্যায় কভি তুম’।