Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভাইরাল সুশান্তের ‘হমসকল’ শচীন, সিনেমায় নামতে অনুরোধ সুশ ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস হতে চললেও এখনও বিটাউন তথা তাঁর ফ্যানদের মননে শুধুই রয়েছেন তিনি। এখনও সোশ্যাল মিডিয়া খুললে তাঁর অভিনয়ের ছোট ছোট ক্লিপ দিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে অভিনেতার শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র

ভাইরাল সুশান্তের ‘হমসকল’ শচীন, সিনেমায় নামতে অনুরোধ সুশ ভক্তদের

শেষ আপডেট: 8 July 2020 13:48

দ্য ওয়াল ব্যুরো: সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস হতে চললেও এখনও বিটাউন তথা তাঁর ফ্যানদের মননে শুধুই রয়েছেন তিনি। এখনও সোশ্যাল মিডিয়া খুললে তাঁর অভিনয়ের ছোট ছোট ক্লিপ দিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে অভিনেতার শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র ট্রেলর রিলিজের পর তো একদিনেই সব রেকর্ড ভেঙে দিয়েছে সেই ট্রেলর। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন সুশান্তের ‘হমসকল’ শচীন তিওয়ারি। উত্তরপ্রদেশের রায়বরেলীর ছেলে শচীন দেখতে অনেকটাই সুশান্তের মতো। বরং তাঁকে সুশান্তের আরও অল্প বয়সী ভার্সন বলা যায়। একই রকমের চুলের ছাঁট। একই রকমের আদব কায়দা। আর অভিনেতার মৃত্যুর পর থেকে তিনি যেন আরও বিখ্যাত হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় । https://www.instagram.com/p/CB-OgSPpdyl/?igshid=37va9qrzmcuq সম্প্রতি শচীনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোথাও তিনি শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে সুশান্তের মতো করে নাচছেন। কোথাও বা তাঁকে নকল করে কিছু বলছেন। আর এ সবই ভাইরাল। কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন, “খুব ভাল করছেন শচীন। আপনি আমাদের সুশান্তের কথা মনে করাচ্ছেন।” কেউ আবার লিখেছেন, “আপনার উচিত বলিউডে চেষ্টা করা।” https://www.instagram.com/p/CBziuu7pkw7/?igshid=18ougamntiiie গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। তারপর থেকেই বলিউড দ্বিধাবিভক্ত। একদল সুশান্তের এই মৃত্যুর সঙ্গে অভিনেতার মানসিক অবসাদের প্রসঙ্গ তুলে আনছেন, তো একদল আবার সরাসরি বলিউডের স্বজনপোষণকে দায়ী করছেন। কেউ অভিযোগ তুলেছেন খুন করা হয়েছে সুশান্তকে। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই ঘটনা নিয়ে। ইতিমধ্যেই প্রায় ৩০ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। তার মধ্যে বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি, শেখর কাপুররাও রয়েছেন। সুশান্তের শেষ ছবির নায়িকা সঞ্জনা সাংহিকেও জেরা করা হয়েছে। বাদ দেওয়া হয়নি তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকেও। এখনও এই তদন্ত চলছে। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও খুঁজছে পুলিশ। এর মধ্যেই একের পর এক রেকর্ড ভাঙছে সুশান্ত সিন রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলর। দর্শকদের প্রশংসা এবং উচ্ছ্বাস দেখে এটা স্পষ্ট যে সুশান্তের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে মুকেশ ছাবরার এই সিনেমা। ২৪ ঘন্টায় ট্রেলরের ভিউ তিন কোটি ৪০ লাখ পেরিয়েছে। শুধু ভিউ নয়, লাইকেও একগুচ্ছ বিখ্যাত ছবির ট্রেলরকে পিছনে ফেলেছে ‘দিল বেচারা’। ২৪ ঘণ্টায় ইউটিউবে ৬৬ লক্ষ পেরিয়েছে লাইকের সংখ্যা। কোটির ঘর ছুঁতে বেশি সময় লাগবে না বলেই মনে করছেন অনেকে। অ্যাভেঞ্জার্স এন্ডেগেম’-এর ইউটিউব ভিউ আর লাইকের রেকর্ড আগেই ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’-র ট্রেলর। এর আগে অক্ষয় কুমার এবং করিনা কাপুরের ‘গুড নিউজ’-এর ২৪ ঘণ্টায় ভিউ ছিল ৩ কোটির থেকে সামান্য বেশি। আর প্রভাসের ‘সাহো’-র ২৪ ঘণ্টায় ইউটিউব ভিউ ছিল ৩ কোটি দশ লক্ষ। তবে সেই সব রেকর্ড ভেঙে দিয়েছে সুশান্তের ‘দিল বেচারা’। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই ছবি। ২০১৪ সালে রিলিজ হয়েছিল হলিউড ছবি ‘The Fault in our Stars’। এই সিনেমারই রিমেক ‘দিল বেচারা’। জন গ্রিনের বিখ্যাত বই ‘The Fault in our Stars’-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবি। তবে এখনও অনেকেই সুশান্তের শেষ ছবিকে হলে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন।

```