হিন্দুদের ভাবাবেগে আঘাত দিচ্ছে ‘কেদারনাথ’, ছবি ব্যান করার প্রস্তাব আনলেন চারধামের পুরোহিতরা
দ্য ওয়াল ব্যুরো: ব্যান করতে হবে ছবি। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কেদারনাথের পুরোহিতরা। মুক্তির আগেই বাধার সম্মুখীন অভিষেক কাপুরের ছবি 'কেদারনাথ'।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে ছবির টিজার। তারপর থেকেই হাওয়া গরম হচ্ছিল। এ বার প্রকাশ্যেই
শেষ আপডেট: 5 November 2018 06:34
দ্য ওয়াল ব্যুরো: ব্যান করতে হবে ছবি। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কেদারনাথের পুরোহিতরা। মুক্তির আগেই বাধার সম্মুখীন অভিষেক কাপুরের ছবি 'কেদারনাথ'।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে ছবির টিজার। তারপর থেকেই হাওয়া গরম হচ্ছিল। এ বার প্রকাশ্যেই শুরু হলো বিতর্ক। 'কেদারনাথ' হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগ তুলেই ছবি ব্যান করার দাবিতে সরব হয়েছেন কেদারের পুরোহিতরা।
ঠিক কী দেখানো হয়েছে টিজারে?
ছবির প্রেক্ষাপট ২০১৩ সালে কেদারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগ। আর প্রকৃতির এমন প্রকোপের মধ্যেও যে প্রেম তার নিজের খেয়ালে চলতে পারে সিনেমায় সেটাই দেখাতে চেয়েছেন পরিচালক। এক মুসলিম যুবক মনসুরের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। আর হিন্দু তরুণী মুক্কুর চরিত্রে রয়েছেন সারা আলি খান। আর ঠিক এইখানেই সমস্যা হয়েছে কট্টরপন্থীদের। তাঁদের অভিযোগ নিজের সিনেমায় লাভ জিহাদের ধারণাকে প্রাধান্য দিয়েছেন পরিচালক।
প্রসঙ্গত, লাভ জিহাদের মাধ্যমে মুসলিম পুরুষরা হিন্দু মেয়েদের ধর্মান্তর করার চেষ্টা করেন। কেদারনাথ ছবির টিজারে মুসলিম ছেলে এবং হিন্দু মেয়ের প্রেম দেখানো হয়েছে। আর সেখানেই আপত্তি জানিয়েছেন, কেদার সভার চেয়ারম্যান বিনোদ শুক্লা। তাঁর অভিযোগ, ছবিতে একটি নাচের দৃশ্যের শ্যুটিং হয়েছে মন্দিরের সামনে যা যথেষ্টই অশালীন। বিনোদ শুক্লা জানিয়েছেন, ছবি নিষিদ্ধ করা না হলে বড় আন্দোলন হবে। ইতিমধ্যেই স্থানীয়রা টা শুরুও করে দিয়েছেন। সবার একটাই মত। এ ছবি মুক্তি পেলে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাই ব্যান করতে হবে এই ছবি।
https://youtu.be/uWD2eQOQ3U8
তবে এটাই শেষ নয়। তালিকায় রয়েছে আরও অভিযোগ। ছবির পোস্টার নিয়েও অভিযোগ জানিয়েছেন শুক্লা। তিনি বলেন, পোস্টারে দেখা গিয়েছে সারাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন এক পিঠ্ঠুর (যারা কেদার যাত্রায় তের্থযাত্রীদের পিঠে বয়ে নিয়ে যান) চরিত্রে অভিনয় করা সুশান্ত। শুক্লার দাবি এটা অন্যায়। কারণ কেদার যাত্রায় যতো পিঠ্ঠু রয়েছেন তাঁরা কেউই মুসলিম নন। আর ছবিতে সুশান্তের চরিত্রের নাম মনসুর।
টিজারে দেখা গিয়েছে সুশান্ত-সারার চুম্বনের দৃশ্য। গল্পের প্লট দেখে আন্দাজ করাই যায় ছবিতে দু’জনের প্রেমের বাধা হয়ে দাঁড়াবে ধর্ম। এ দিকে সারা আলি খান আবার ছবির পোস্টার শেয়ার করতে গিয়ে ক্যাপশন দিয়েছেন, “কোনও ট্র্যাজেডি, প্রকৃতির রোষ, এমনকী স্বয়ং ঈশ্বরও প্রেমের শক্তিকে দমন করতে পারেন না।“ আর এই সবকটা জিনিসেই তীব্র আপত্তি রয়েছে কেদার সভার চেয়ারম্যান এবং মন্দিরের পুরোহিতদের।
https://www.instagram.com/p/Bph0d2ln6fJ/
এর আগে পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে প্রযোজকের ঝামেলা হওয়ায় সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের শ্যুটিং। এ বার টিজার রিলিজের পরেই শুরু হয়েছে নানা সমস্যা। চিঠি গিয়েছে সিবিএফসি-এর দফতরেও। মুক্তির আগেই বারংবার সমস্যার জড়াচ্ছে কেদারনাথ। এখন আগামী ৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এ ছবি রিলিজ হবে কিনা একমাত্র সময়ই তার উত্তর দিতে পারবে।