Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

গণপতির উল্টো আরতি, নেটিজেনদের ট্রোলের শিকার ক্যাটরিনা

দ্য ওয়াল ব্যুরো: তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পার হয়ে গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন গণপতি বাপ্পা। গণপতি উৎসবে কী কী করেছেন সবাই সেটার আপডেট দিতেই এখন ব্যস্ত জনগণ। আম আদমি থেকে সেলেব, এই তালিকা থেকে বাদ যাননি কেউই

গণপতির উল্টো আরতি, নেটিজেনদের ট্রোলের শিকার ক্যাটরিনা

শেষ আপডেট: 14 September 2018 11:38

দ্য ওয়াল ব্যুরো: তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পার হয়ে গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন গণপতি বাপ্পা। গণপতি উৎসবে কী কী করেছেন সবাই সেটার আপডেট দিতেই এখন ব্যস্ত জনগণ। আম আদমি থেকে সেলেব, এই তালিকা থেকে বাদ যাননি কেউই। তবে গণপতির আরতি করতে গিয়ে মারাত্মক এক কাণ্ড করে বসলেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হয়েছিল গণেশ চতুর্থী। উপস্থিত ছিলেন ভাইজানের পুরো পরিবার। নিমন্ত্রিত ছিলেন ক্যাটরিনাও। একে একে আরতি সারেন সবাই। এরপর আরতি করতে যান ক্যাটরিনা। কিন্তু ও কী! কিছু না বুঝেই আরতির প্রদীপ সটান উল্টো দিকে ঘোরাতে শুরু করলেন ক্যাট। ভাইজানের বোনের বাড়ির পুজোতে উপস্থিত কারোর অবশ্য ব্যাপারটা নজরে আসেনি। কিন্তু নেটিজেনদের নজর এড়াতে পারেননি ক্যাটরিনা। আরতির ভিডিও টুইটারে শেয়ার করেছেন সলমনের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর তারপরেই শুরু হয়ে যায় নানান মন্তব্য। কেউ কেউ বলেন ক্যাটরিনা না জানলে তাঁর কাউকে জিজ্ঞেস করে শিখে নেওয়া উচিৎ ছিল। কেউ বা বলছেন পুজোয় উপস্থিত কারোর উচিৎ ছিল ক্যাটকে ব্যাপারটা নিয়ে সতর্ক করে দেওয়া। দেখুন সেই ভিডিও। https://twitter.com/atulreellife/status/1040324045269479424

```