Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘আমিরকে সারাদিন চুমু খেয়েছিলাম’, ৩০ বছরের পুরনো ‘দুষ্টুমি’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: চকলেট বয় আমির খান (Aamir Khan) ও স্বপ্নসুন্দরী জুহি চাওলা- নয়ের দশকের অন্যতম হিট জুটি তাঁরা। দুই তারকার আইকনিক ছবি ‘হাম হ্যায় রহি প্যায়ার কে’-র কথা এখনও দর্শকরা ভোলেনি। আমির-জুহি ছাড়াও সিনেমায় ছিল একদল কচিকাঁচা। ছিল

‘আমিরকে সারাদিন চুমু খেয়েছিলাম’, ৩০ বছরের পুরনো ‘দুষ্টুমি’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

শেষ আপডেট: 26 July 2023 14:40

দ্য ওয়াল ব্যুরো: চকলেট বয় আমির খান (Aamir Khan) ও স্বপ্নসুন্দরী জুহি চাওলা- নয়ের দশকের অন্যতম হিট জুটি তাঁরা। দুই তারকার আইকনিক ছবি ‘হাম হ্যায় রহি প্যায়ার কে’-র কথা এখনও দর্শকরা ভোলেনি। আমির-জুহি ছাড়াও সিনেমায় ছিল একদল কচিকাঁচা। ছিলেন আরও একজন অভিনেত্রী। চিনতে পারছেন তাঁকে? তিনি নভনীত নিশান (Navneet Nishan)।

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল মুক্তি পেয়েছিল সেই ছবি। মাঝে কেটে গিয়েছে প্রায় ৩০ বছর। কিন্তু এতদিন শ্যুটিংয়ের একটি ঘটনা অজানাই ছিল সকলের। যা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন নভনীত। জানালেন, ছবির সেটে নাকি সারাদিন চুমু (kiss) খেতে বাধ্য করেছিলেন নায়ক আমির খান। কী ঘটেছিল সেদিন?

নভনীতের কথায়, “ছবিতে একটা দৃশ্য ছিল। সেটি হল, আমি আমিরকে ওর বাড়ি থেকে তুলতে যাই। সেখানে ওর গালে একটা চুমু খাই। এরপরই আমির বলতে থাকে যে, ওই সিনের নাকি কন্টিনিউটি হওয়া দরকার। কারণ প্রথম সিনে লিপস্টিকের দাগটা যেরকমভাবে প্রথম সিনে বসেছিল, ঠিক তেমনটাই নাকি হওয়া চাই। তাই সারাদিন ধরেই ওই সিনের টেক নেওয়া হয়। বারবার আমির আমাকে ওর গালে চুমু খাওয়ায়।”

অভিনেত্রী আরও জানান যে, আমিরকে বারবার চুমু খেতে মনে মনে বেশ ভালই লেগেছিল নভনীতের। বন্ধুদের সঙ্গে সে অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন তিনি। নভনীত বলেন, “বাড়ি ফিরেই সকলকে বলতে থাকি, আজ আমি আমির খানকে অনেকবার চুমু খেয়ে এসেছি। তাও আবার সারাদিন জুড়ে। আজ আমার লটারি লেগে গিয়েছে।” উল্লেখ্য, ছবিটি সেবছর বেশ ভালই ব্যবসা করেছিল।

ধর্মের ভ্রুকুটি? ‘ওএমজি’-এর সিক্যুয়েলে সেন্সর বোর্ডের কাঁচি, বাদ গেল বহু দৃশ্য


```