Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পিছিয়ে পড়লেন দীপিকা, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তির তালিকায় শীর্ষে এই অভিনেত্রী

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে

পিছিয়ে পড়লেন দীপিকা, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তির তালিকায় শীর্ষে এই অভিনেত্রী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 March 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুরের মতো তারকারা তাঁদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী! কে তিনি?  

সাধারণত পুরুষ অভিনেতাদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম দেওয়ার রীতি প্রচলিত। কিন্তু কিছু অভিনেত্রী এই ধারণাকে বদলে দিয়েছেন। এতদিন দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, তবে এবার সেই মুকুট এসে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।  

দীর্ঘ ছয় বছর পর এস.এস. রাজামৌলির পরবর্তী সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে মহেশ বাবু মুখ্য ভূমিকায় থাকছেন। প্রায় দুই দশক পর দক্ষিণী সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা, আর এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি টাকা! এর আগে এত বড় অঙ্কের পারিশ্রমিক কোনও বলিউড অভিনেত্রী পাননি।  

এর আগে দীপিকা পাড়ুকোন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি 2898 এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাঁকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় রেখেছিল। তবে প্রিয়াঙ্কা এবার সেই জায়গা দখল করলেন। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়েছেন। তাঁর হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর জন্য তিনি নিয়েছিলেন ৪১ কোটি টাকা!  

এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে, বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাপকাঠি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া!


```