Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

স্তনের উপর বাঁই বাঁই করে ঘুরছে পাখা, গরম থেকে বাঁচতে উরফির কুল টিপস

এবার কাঠফাটা গরমে উরফির পোশাক দিল একমুঠো শীতল বাতাস। স্তনের উপর পাখা ঘোরালেন উরফি। গরম থেকে মুক্তি পেতে এটা নাকি তার ঠান্ডা ঠান্ডা, কুল কুল টিপস।

স্তনের উপর বাঁই বাঁই করে ঘুরছে পাখা, গরম থেকে বাঁচতে উরফির কুল টিপস

উরফি জাভেদ

শেষ আপডেট: 7 April 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: উরফি মানেই অদ্ভুতুরে পোশাক। কাঁচ, ব্লেড, লোহা, সেফটিপিন আর কী কী দিয়ে যে পোশাক বানিয়েছেন তা না দেখলেই নয়। সেইসব কিম্ভুত কিমাকার পোশাক যেমন সকলের নজর কেড়েছে, ঠিক তেমনই ট্রোলের শিকারও হয়েছেন উরফি। নিত্যদিনই গতানুগতিক পোশাকের ছক ভেঙেছেন তিনি। আর এবার কাঠফাটা গরমে উরফির পোশাক দিল একমুঠো শীতল বাতাস। স্তনের উপর পাখা ঘোরালেন উরফি। গরম থেকে মুক্তি পেতে এটা নাকি তার ঠান্ডা ঠান্ডা, কুল কুল টিপস।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। যেখানে দেখা যাচ্ছে, গরমের হাত থেকে বাঁচতে বিচিত্র পোশাক পরেছেন উরফি। এমনতিও উরফি যা পরেন, তাই নিয়েই খবর হয়ে যায়। এবার তো একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন সকলে। উরফি পরেছেন একটি কালো রঙের অন্তর্বাস। আর ঠিক তাঁর দুটি স্তনের উপর বনবন করে ঘুরছে দুটি পাখা। পাখা লাগানো আজব পোশাকের জন্য এবার সাজগোজ একটু কমই করেছেন। গলায় সরু চেন, আর কানে দুল।

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

পাখা লাগানো অন্তর্বাস দেখে নেটিজেনরা তো হেসেই গড়াগড়ি খাচ্ছেন। কেউ করছেন নিন্দা, তো কেউ প্রশংসা। এই গরমে পাখা লাগানো অন্তর্বাস যে ঠান্ড অনুভূতি দেবে তা নিয়ে রঙ্গ রসিকতাও কম হচ্ছে না। অনেকে আবার একে অশ্লীল বলে কটাক্ষ করতেও ছাড়েননি। 

উরফি এমনিও খবরের শিরোনামে থাকতে ভালবাসেন। এমন কিছু করেন যা ভাইরাল হবেই হবে। তা সে গ্রহণযোগ্য হোক বা না হোক। উরফি খুল্লমখুল্লা পোশাক পরলেও তা নিয়ে চর্চা হয়, আবার গা ঢাকা ট্রাডিশনালে সাজলেও লোকজন কটাক্ষ করতে ছাড়েন না। তাতে অবশ্য উরফি যাদবের বিশেষ কিছু যায় আসে না। পরোয়াও করেন না। আবারও নতুন পোশাকে চলে আসেন তিনি। এই গরমের মরশুমে উরফি পাখা লাগানো অন্তর্বাস যে চর্চার বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।


```