Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘সময় এসেছে শুধরে যাও’, বেটিং অ্যাপ দুর্নীতিকাণ্ডে রণবীরদের হুঁশিয়ারি কঙ্গনার

‘সময় এসেছে শুধরে যাও’, বেটিং অ্যাপ দুর্নীতিকাণ্ডে রণবীরদের হুঁশিয়ারি কঙ্গনার

শেষ আপডেট: 7 October 2023 19:17

দ্য ওয়াল ব্যুরো: মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে বেশ কয়েকজন বলিউড সেলেব্রিটির। রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপির শর্মা-সহ বড় বড় তারকাদের নাম উঠে আসছে ইডির তদন্তে। এবার সেই নিয়ে বলি তারকাদের একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কড়া হুঁশিয়ারি দিয়ে কঙ্গনা বললেন, ‘সময় এসেছে। শুধরে যাও।’ এমনকী তাঁর কাছেও এই অ্যাপের বিজ্ঞাপনে মুখ দেখানোর প্রস্তাব এসেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিযোগ, বি টাউনের একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই মহাদেব বেটিং অ্যাপের মুখ। বিগত কয়েক মাস ধরে এই অ্যাপটি ইডির আতশকাচের তলায় ছিল। সম্প্রতি তদন্ত জোরদার হতেই তালিকায় নাম উঠে আসে একাধিক স্টারের। রণবীর কাপুরের পর সমন পান শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, হিনা খান-সহ আরও অনেকে। আর এই সুযোগেই ফের বলিউডকে কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়েও নানা বিষয়ে বলিউডকে খোঁচা দিয়ে থাকেন তিনি। অন্যথা হল না এবারও। কঙ্গনা বলেন, “অনেক আগেই আমার কাছে এই অ্যাপের মুখ হওয়ার প্রস্তাব এসেছিল। তাও একবার নয়, কম করে ৬বার। প্রতিবারই আগের থেকে কয়েক কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই স্পষ্ট করে ওদের না জানিয়ে দিয়েছি। এই ভারত নতুন ভারত। সময় এসেছে। এবার শুধরে যাও। নয়তো শুধরে দেওয়া হবে।”


```