Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

'ওরা তো আসলে আরশোলা, এক্কেবারে জঘন্য!', পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার

বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত ফের একবার পাকিস্তান-বিরোধী মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন।

'ওরা তো আসলে আরশোলা, এক্কেবারে জঘন্য!', পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার

কঙ্গনা রানাউত

শেষ আপডেট: 10 May 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ফের একবার পাকিস্তান-বিরোধী মন্তব্য (Pakistan Controversy) করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে, কঙ্গনার বক্তব্য—এই দেশটিকে "বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত"।

কঙ্গনা লিখেছেন,“আরশোলা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।” এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেনার প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তাঁরা। অন্যদিকে, মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা পাকিস্তানের হয়ে স্টেটাস দেওয়ায় ট্রোলের মুখে পড়ছেন ভারতে।

কঙ্গনা দেশ ছাড়লেন, কিন্তু কেন?

এই বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেন কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে। জানা যাচ্ছে, তাঁর আসন্ন হলিউড প্রজেক্ট ‘Be The Evil’-এর শ্যুটিংয়ের জন্য নিউ ইয়র্ক গেছেন অভিনেত্রী। এই হরর ফিল্মে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, “জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।”

গত এপ্রিলেই কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, 'Be The Evil' ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় মাপের সিনেমার খবর নেই।


```