'শট দেওয়ার ফাঁকে ছুটে গিয়ে মেয়েকে দুধ খাওয়াতাম!' মা হওয়ার কিছুদিন পরেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানালেন কলকি
দ্য ওয়াল ব্যুরো: কালকি বরাবরই বোল্ড। অভিনয়ে কিংবা প্রতিবাদে, যেকোনও মঞ্চেই তিনি সমানভাবে সাবলীল। এমনকি ব্যক্তিগত জীবনেও নিজের মর্জি মতো চলেন তিনি। একবছর আগে ফুটফুটে একটি মেয়ের জন্ম দেন কালকি। কিন্তু সেখবরে যত না উচ্ছ্বসিত হয়েছিলেন সকলে,
শেষ আপডেট: 11 February 2021 14:14
দ্য ওয়াল ব্যুরো: কালকি বরাবরই বোল্ড। অভিনয়ে কিংবা প্রতিবাদে, যেকোনও মঞ্চেই তিনি সমানভাবে সাবলীল। এমনকি ব্যক্তিগত জীবনেও নিজের মর্জি মতো চলেন তিনি। একবছর আগে ফুটফুটে একটি মেয়ের জন্ম দেন কালকি। কিন্তু সেখবরে যত না উচ্ছ্বসিত হয়েছিলেন সকলে, তার চেয়েও বেশি সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। কারণ! বিয়ে না করেই সন্তানের জন্ম দিয়েছিলেন কালকি কোয়েচলিন।
সন্তান জন্ম দেওয়ার আগে এবং পরের কিছু মাস অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ ডাক্তাররাই দেন। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই, সন্তান জন্ম দেওয়ার তিন সপ্তাহের মধ্যেই কাজের জগতে ফিরেছিলেন কালকি। তবে এর জন্য 'দেব ডি' খ্যাত অভিনেত্রীকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছিল। রাতের পর রাত ঘুম না হওয়ায়, শরীরে নানা পরিবর্তন আসায়, সেটা সামলে কাজে ফেরার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় গতকাল শেয়ার করলেন খোদ অভিনেত্রী।

সেই সময়ের একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেই নানা অভিজ্ঞতার কথা লিখেছেন কালকি। ছবিটিতে তাঁর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আর সেই চিন্তা শুধু মেয়ে সাপফুকে নিয়েই, সেটাও জানিয়েছেন অভিনেত্রী। কালকি জানান, শ্যুটের মাঝপথে মাঝে মধ্যেই মেয়েকে দুধ খাওয়াতে ছুটে যেতে হচ্ছিল তাঁকে। তবে, আর কয়েকদিনের মধ্যেই যে লকডাউনের জেরে চার দেওয়ালে আটকে পড়তে হবে, সেটা তাঁর জানা ছিল না। তাহলে হয়তো আরেকটু হেসেই ছবি তুলতে পারতেন বলে লিখেছেন কালকি।

ছটফটে, প্রাণোচ্ছ্বল কালকি মা হওয়ার পর একেবারেই যেন বদলে গেছেন। লকডাউনের সময় মেয়েকে ঘুমপারানি নানা গান শোনানোর ভিডিও তুমুলভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি বাংলা গান গাইতেও শোনা গিয়েছিল তাঁকে। প্রসঙ্গত পরিচালক রমান ভরদ্বাজের পরবর্তী সিনেমা 'স্কলারশিপ'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কালকিকে।