Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ইন্ডাস্ট্রিকে ভালবাসেন না কৈলাস, শাহরুখের ছবিতে গান গাওয়া নিয়ে বঞ্চনার শিকার হয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দার জগৎ বাইরে থেকে যতই ঝাঁ চকচকে দেখতে হোক, সেখানে প্রতারণা, বঞ্চনার মতো ঘটনা হামেশাই ঘটে থাকে নতুন শিল্পীদের সঙ্গে। পরবর্তী কালে প্রতিষ্ঠিত হয়েছেন এমন বহু শিল্পী কেরিয়ারের শুরুর দিকে বঞ্চনার শিকার হয়েছিলেন। অনেক

ইন্ডাস্ট্রিকে ভালবাসেন না কৈলাস, শাহরুখের ছবিতে গান গাওয়া নিয়ে বঞ্চনার শিকার হয়েছিলেন

শেষ আপডেট: 1 September 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দার জগৎ বাইরে থেকে যতই ঝাঁ চকচকে দেখতে হোক, সেখানে প্রতারণা, বঞ্চনার মতো ঘটনা হামেশাই ঘটে থাকে নতুন শিল্পীদের সঙ্গে। পরবর্তী কালে প্রতিষ্ঠিত হয়েছেন এমন বহু শিল্পী কেরিয়ারের শুরুর দিকে বঞ্চনার শিকার হয়েছিলেন। অনেক সময়ই নিজের টিকে থাকার তাড়নায় সেই সময়ে চুপ করে থেকেছেন সেইসব বঞ্চিত শিল্পীরা। জানা গেল, সেই তালিকায় রয়েছেন বলিউডের অন্যতম নামকরা গায়ক কৈলাস খেরও (kailash kher was replaced)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৈলাস জানান, শাহরুখ খানের (shahrukh khan) 'চলতে চলতে' ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি (kailash kher was replaced)।

গান রেকর্ড করে আসার পর অত্যন্ত খুশি ছিলেন গায়ক। উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। বোনকে জানিয়েছিলেন জীবনে প্রথমবার শাহরুখ খানের ছবিতে গান গাওয়ার সুযোগ হয়েছে তাঁর। তবে সেই ছবির গান মুক্তি পেতেই মন ভাঙে কৈলাসের। দেখা যায় যে গানটি তিনি রেকর্ড করেছিলেন সেই গানের শিল্পীর জায়গায় তাঁর নাম নেই, বদলে রয়েছে অন্য শিল্পীর নাম।

স্বাভাবিক ভাবেই কেরিয়ারের শুরুর দিকে এই ঘটনা আঘাত দিয়েছিল গায়ককে। কৈলাসের কথায়, অত্যন্ত পরিশ্রম করে গানটি গেয়েছিলাম আমি।' এই ঘটনার পর থেকেই ইন্ডাস্ট্রির উপর থেকে বিশ্বাস হারান কৈলাস। প্রসঙ্গত, 'চলতে চলতে' ছবির গীতিকার ছিলেন জাভেদ আখতার এবং পরিচালক আজিজ মির্জা। তাঁরাই এই ছবির গান গাওয়ার প্রস্তাব দেন কৈলাসকে। তবে পরে অন্য গায়ককে দিয়েই কৈলাসের গাওয়া গানটি গাইয়ে নেওয়া হয় যা তাঁকে সেই সময়ে জানানো হয়নি।

কৈলাসের কথায়, 'এই ঘটনা ছিল আমার জীবনের প্রথম শিক্ষা। বড় বড় লোকেরাও যে এমন কাজ করতে পারেন তা প্রথম এই ঘটনা থেকেই বুঝতে পারি। আমার বদলে অন্য শিল্পীকে দিয়ে ওঁরা গান গাইয়েছিলেন যা আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করেননি' এরপর থেকেই বলিউড ইন্ডাস্ট্রির উপর থেকে সমস্ত আবেগ হারায় গায়কের। তবে সেই সময়ে কৈলাসকে বঞ্চিত করলেও পরে 'স্বদেশ' ছবিতে কৈলাস খেরের গাওয়া 'ইউহি চলা চলা' গানটির প্রশংসা করেছিলেন জাভেদ আখতার। বলেছিলেন, 'এই ছেলেটা গান দিয়ে একদিন নিজের উজ্জ্বল পরিচয় তৈরি করবে।'

মাধুরী দীক্ষিতের দুই ছেলে স্কুল পেরিয়ে কলেজে, ‘কবে এত বড় হয়ে গেলি!’ আবেগপ্রবণ অভিনেত্রী


```