Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জুটি থেকে জয়া প্রদাকে সরিয়ে পরভিন, রেখাকে আনেন জিতেন্দ্র

তাঁরা হিট জুটি হলেও একসময় পরের পর ফ্লপ হচ্ছিল তাঁদের ছবি। সে সময় জয়া প্রদাকে অপয়া ধরে নিয়েছিলেন জিতেন্দ্র।

জুটি থেকে জয়া প্রদাকে সরিয়ে পরভিন, রেখাকে আনেন জিতেন্দ্র

জিতেন্দ্র জয়াপ্রদা

শেষ আপডেট: 5 May 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের চিরন্তন জুটি জিতেন্দ্র-জয়া প্রদা। দু'জনের নামের শুরুই 'জ' দিয়ে। তাই সবাই ভাবত এই জুটি প্রযোজকদের কাছে লাকি জুটি। দু'জনের ছবি মানেই মিউজিক্যাল হিট। আটের দশকে জিতেন্দ্রর সাদা পোশাক-সাদা জুতো থেকে জয়া প্রদার কাঞ্জিভরম রীতিমত স্টাইল স্টেটমেন্ট ছিল। দর্শক তাঁদের সাজ নকল করত। এমনকি দু'জনের প্রেম নিয়েও গুঞ্জন অনেকদিন চলেছিল। কিন্তু  এক সময় জিতু আর জয়ার সম্পর্কের মধ্যে গভীর তিক্ততা এসেছিল। হয়তো এর জন্য জিতেন্দ্রই ছিলেন দায়ী। 

তাঁরা হিট জুটি হলেও একসময় পরের পর ফ্লপ হচ্ছিল তাঁদের ছবি। সে সময় জয়া প্রদাকে অপয়া ধরে নিয়েছিলেন জিতেন্দ্র। ফিল্ম  সমালোচকরা লিখলেন, 'জিতেন্দ্র আর জয়া প্রদার মধ্যে হলটা কী?' 

Movies N Memories na platformi X: „Jeetendra with Jaya Prada and Rekha???? # jeetendra #jayaprada #rekha #bollywoodflashback https://t.co/zVhobyuh5q” / X

তখন জয়ার সঙ্গে জিতেন্দ্রর দুটো ছবি 'টক্কর' আর 'লোক পরলোক' পরপর ফ্লপ হয়েছে। দুটোই চলেনি। তাই জিতেন্দ্রর ধারণা হয়েছিল জয়া নায়িকা হলেই ওঁর ছবি মার খাবে। 

জে ওমপ্রকাশ 'অর্পণ' ছবির জন্য জিতেন্দ্রকে যখন সই করালেন তখন তিনি বায়না ধরেন জয়া প্রদাকে বাদ দিয়ে সেই জায়গায় পরভিন ববিকে নিতে। এদিকে নায়িকা চরিত্রের নাচ জানা দরকার। পরভিনকে তো নেওয়া হলই। সঙ্গে রিনা রায়কেও আনা হল জিতেন্দ্রর বিপরীতে। বাদ পড়লেন এতদিনের নায়িকা জয়া প্রদা। 

Perveen Babi with Jeetendra

এরপর 'বসন্তগীত' ছবিতে জিতেন্দ্রর বিপরীতে জয়া প্রদা চার মাস আগেই সই করেছিলেন। কিন্তু জিতেন্দ্র জয়াকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় রেখাকে আনেন। যদিও 'বসন্তগীত' ছবি আর তৈরি হয়নি। পরিচালক প্রযোজক জয়াকে ছাড়া ঐ ছবি আর করেননি।

Hum Tum Se Pyar Na Karte HD Song - Rekha | Jeetendra | S. P.  Balasubrahmanyam, Asha B | Ek Hi Bhool


```