Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

Jhund on OTT: অমিতাভের 'ঝুণ্ড' এবার ওটিটিতে! কবে, কোথায় দেখা যাবে?

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা 'ঝুণ্ড' (Jhund on OTT)। দর্শক মনে বেশ সাড়া জাগিয়েছিল সিনেমাটি। আশি ছুঁই ছুঁই অমিতাভের (Amitabh Bachchan ) ভেল্কি দেখতেই হলমুখী হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।

Jhund on OTT: অমিতাভের 'ঝুণ্ড' এবার ওটিটিতে! কবে, কোথায় দেখা যাবে?

শেষ আপডেট: 21 April 2022 17:59

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা 'ঝুণ্ড' (Jhund on OTT)। দর্শক মনে বেশ সাড়া জাগিয়েছিল সিনেমাটি। আশি ছুঁই ছুঁই অমিতাভের (Amitabh Bachchan ) ভেল্কি দেখতেই হলমুখী হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।

তবে অনেকেই হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি। তাঁদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নাগরাজ মঞ্জুলে পরিচালিত ছবি 'ঝুণ্ড'।

Jhund

কবে মুক্তি পাবে? (Jhund)

নানান তারিখ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মুক্তির দিন ঘোষণা করে দিল ছবির প্রযোজনা সংস্থা। আগামী ৬ মে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। 'জি৫' মুক্তি পেতে চলেছে স্পোর্টস বায়োপিক 'ঝুণ্ড'।

কী আছে এই ছবিতে?

'ঝুণ্ড' ফুটবলের গল্প বলে। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলকেই কুড়িয়ে জড়ো করেছেন পরিচালক। তারপর অমিতাভ বচ্চনের কাঁধে তুলে দিয়েছেন সেই কুড়োনো ফুটবল দিয়ে স্বপ্ন আঁকার ভার।

Jhund

এই ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে 'স্লাম সসার্স' নামের একটি এনজিওর প্রতিষ্ঠাতা হিসেবে। বিজয় বরসে জীবনের আঁধারে তৈরি এই সিনেমা দর্শক মনে সাড়া ফেলেছে। বস্তির ছোট বড় ছেলেমেয়েদের নিয়ে তিনি গড়ে তুলতে চান একটা আস্ত ফুটবল টিম, একসময় যা গোটা দেশের প্রতিনিধিত্ব করবে। কিন্তু বস্তির জীবন অসামাজিকতার অন্ধকারে ঢাকা। সেই আঁধারে আলো ফেলতে চেয়ে একলা ছুটে মরেন কোচ বিজয় বরসে ( সিনেমায় অমিতাভ বচ্চন)।

ছক ভাঙবে নতুন ‘শ্রীকান্ত’, প্রেমের টানাপড়েনে অন্য রাজলক্ষ্মী-অভয়া


```