Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

তিরুপতিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী! খবর ছড়িয়ে পড়তেই কী জবাব দিলেন শ্রীদেবী কন্যা

শ্রীদেবী কন্যা বিয়ে করতে চলেছেন!

তিরুপতিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী! খবর ছড়িয়ে পড়তেই কী জবাব দিলেন শ্রীদেবী কন্যা

শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর

শেষ আপডেট: 8 May 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু’বছর ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর। যদিও প্রথম দিকে দুজনের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। তবে জাহ্নবী-শিখরের প্রেম এখন বলিপাড়ার ওপেন সিক্রেট। তাঁদের কাছের মানুষরা ঘুরিয়ে-পেঁচিয়ে বহুবার এই সম্পর্কে সিলমোহর দিয়েছেন। সম্প্রতি শিখর পাহাড়িয়াকে নিয়ে মুখ খোলেন বনি কাপুরও। শুধু প্রেম নয়, এবার শ্রীদেবী কন্যা বিয়ে করতে চলেছেন! বেশ কয়েকদিন ধরে এমনই খবর রটেছে।

শিখরের সঙ্গে কাপুর পরিবারের সমীকরণ জাহ্নবী ভক্তদের অজানা নয়। অভিনয়ের দুনিয়ায় পা রাখার আগেই শিখরের সঙ্গে সম্পর্কে ছিলেন জাহ্নবী। তবে মাঝে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। করোনাকালে ফের জোড়া লাগে প্রেম। যদিও এখন আর রাখঢাক নয়। আজকাল হামেশাই একসঙ্গে লেন্সবন্দি হন দুজনে। পার্টি কিংবা ডিনার ডেট ছাড়াও তিরুপতি মন্দিরে জাহ্নবীর পাশে একাধিকবার শিখরকে দেখা গিয়েছে। আর তিরুপতি মন্দিরেই নাকি চার হাত এক হতে চলেছে!

দক্ষিণে জন্মভূমি শ্রীদেবীর। শোনা যাচ্ছে. সেখানকার তিরুপতি মন্দিরে সোনার নকশা করা শাড়ি পরে বিয়ের পিড়তে বসবেন তাঁর মেয়ে জাহ্নবী। এদিকে বিয়ের খবরের জবাবও দিয়েছেন ‘ধড়ক’ গার্ল। সোশ্যাল মিডিয়ার একটি পেজে জাহ্নবী লিখেছেন, ‘‘যা খুশি তাই বললেই হল।’’

কফি উইথ করণ শোয়ে জাহ্নবী সম্প্রতি মুখ ফস্কে জানিয়েছিলেন, প্রেমিক শিখর পাহাড়িয়াকে আদর করে ‘শিখু’ নামে ডাকেন তিনি। সেই শোয়ে করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পুজোপাঠ করবেন? জাহ্নবীর পাশে বসে সারা আলি খান বলেন, ‘‘আমার মনে হয়, জাহ্নবী নিজের বরকে নিয়ে মন্দিরে যাবে ও পুজোপাঠ করবে।’’ যদিও এখনই বিয়ের পরিকল্পনা নেই বলেই সাফ জানিয়েছেন জাহ্নবী। আপাতত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির মুক্তি নিয়ে ব্যস্ত অভিনেত্রী।


```