Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গান গাইছেন ইরফান, দেখছেন ক্রিকেট, জানালেন বিশাল ভরদ্বাজ

দ্য ওয়াল ব্যুরো: "ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইরফান। চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন তিনি। আমাদের সবার প্রার্থনা আর শুভেচ্ছা রয়েছে ওর সঙ্গে। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইরফান।" নিউরোএন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত ইরফান খান সম্পর্কে এ

গান গাইছেন ইরফান, দেখছেন ক্রিকেট, জানালেন বিশাল ভরদ্বাজ

শেষ আপডেট: 17 July 2018 04:26

দ্য ওয়াল ব্যুরো: "ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইরফান। চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন তিনি। আমাদের সবার প্রার্থনা আর শুভেচ্ছা রয়েছে ওর সঙ্গে। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইরফান।" নিউরোএন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত ইরফান খান সম্পর্কে এই সুসংবাদ দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিশাল ভরদ্বাজ। বিশাল জানিয়েছেন, আজকাল গান গাইছেন ইরফান। মাঝে মাঝেই গান গেয়ে রেকর্ড করছেন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে পাঠাচ্ছেন। অবসর সময়ে মন দিয়ে ক্রিকেটও দেখছেন তিনি। ইরফান খানের সঙ্গে বিশাল ভরদ্বাজের বন্ধুত্বের মাত্রাটাই আলাদা। শুধু অভিনেতা-পরিচালক নন। তাঁদের বন্ধুত্বের রসায়নে রয়েছে আন্তরিকতা। ঘনিষ্ঠ বন্ধু এখন অসুস্থ। তাই সবরকম ভাবেই ইরফানের পাশে থাকছেন বিশাল। নিয়মিত যোগাযোগও রাখছেন। কয়েকদিন আগেই নিজের টুইটারের প্রোফাইল পিকচার পাল্টেছিলেন ইরফান। নতুন ছবিতে গালভরা সারল্যের হাসিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও পরিবর্তন হয়েছে চেহারার। কমেছে বেশ খানিকটা ওজন। কিন্তু তাতেও মুখের হাসিটা কিন্তু অটুট রয়েছে। চিকিৎসার প্রভাবে ভেঙে পড়েননি তিনি। বরং সবাইকে বুঝিয়ে দিয়েছেন এত সহজে ইরফান খান হার মানেন না। গত মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে ইরফানের অসুস্থতার খবর। জানা যায় বিরল এবং জটিল রোগ নিউরোএন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ইরফান পাড়ি দেন লন্ডনে। আচমকাই প্রিয় অভিনেতার এমন অসুখের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। চমকে উঠেছিল গোটা বলিউড। কিন্তু হাল ছাড়েননি তাঁরা। বরং শুভেচ্ছা বার্তা, প্রার্থনা আর ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকছেন ইরফানের। সুস্থ হয়ে কবে শ্যুটিং ফ্লোরে ফিরবেন ইরফান এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন সবাই।

```