Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বলিউডের সবচেয়ে বড় ফ্লপ নায়ক! ১২ বছরের কেরিয়ারে ১৯টি ফ্লপ, হিট মোটে একটি

বিগত ১৩ বছর ধরে বলিউড থেকে দূরে সরে আছেন এই অভিনেতা। সবার আড়ালে চালাচ্ছেন ফিরে আসার লড়াই।

বলিউডের সবচেয়ে বড় ফ্লপ নায়ক! ১২ বছরের কেরিয়ারে ১৯টি ফ্লপ, হিট মোটে একটি

শেষ আপডেট: 16 December 2023 17:22

দ্য ওয়াল ব্যুরো: বাবা ছিলেন সাত-আটের দশকের বলিউডের অন্যতম সুপারস্টার। তাই ছোট থেকেই ফিল্মি পরিবারে বেড়ে ওঠা ছেলেও বড় হয়ে নিজের কেরিয়ার হিসাবে বেছে নিয়েছিলেন অভিনয়কেই। মোটের উপর বেশ ভালই অভিনয় করতেন। দেখতেও ছিল বেশ হ্যান্ডসাম। কিন্তু তারপরেও তাঁর অভিনয় কেরিয়ার ডাহা ফ্লপ। ২০টি ছবিতে অভিনয় করে হিট পেয়েছেন মোটে একটি। তাও সেই ছবিতে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের মতো অভিনেতারা।

অভিনয় কেরিয়ারে এমন ব্যর্থতা বোধহয় আর কোনও বলিউডি হিরোই দেখেননি। বিগত ১৩ বছর ধরে বলিউড থেকে দূরে সরে আছেন তিনি। আর এবার ফের কামব্যাকের আশায় নতুন ছবি নিয়ে আসছেন এই অভিনেতা। 'বিস্ফোট' নামের একটি ক্রাইম থ্রিলারে ফের দেখা যাবে তাঁকে। অভিনেতার নাম ফারদিন খান। তাঁর বাবা ফিরোজ খান ছিলেন সুপারস্টার। সঞ্জয় গুপ্তের প্রযোজনায় এই ছবিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রীতেশকেও।

ফিরোজ যখন ধীরে ধীরে অভিনয় থেকে সরে যাচ্ছেন, তিনি চেয়েছিলেন সেসময় তাঁর ছেলেকে বলিউডের পরবর্তী সুপারস্টার বানাবেন। তাই ছেলের প্রথম সিনেমা পরিচালনার দায়িত্ব নিজেই নেন ফিরোজ। ১৯৯৮ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় 'প্রেম অগান'। কিন্তু বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। ফারদিন অবশ্য প্রথম সিনেমা ফ্লপ হওয়ায় আশাহত হননি। কিন্তু ভাগ্য যে একেবারেই তাঁর সহায় ছিল না, তার প্রমাণ মেলে পরবর্তী সিনেমাগুলোর সময়।

এরপর ২০০৬ অবধি টানা ১৫টি ছবি ব্যর্থ হয় ফারদিনের। অভিনেতার কেরিয়ারে দাঁড়ি টানা যখন প্রায় নিশ্চিত, সেসময় জীবনে প্রথম হিটের স্বাদ পেলেন ফিরোজ-পুত্র। ২০০৭ সালের মাল্টিস্টারার ফিল্ম 'হে বেবি' দারুণ সাফল্য পেল। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের পাশাপাশি ছবির আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ফারদিন। এছাড়াও বিদ্যা বালন, অনুপম খের এবং বোমান ইরানির মতো অভিনেতা সম্বলিত ছবিটি বক্স অফিসে ৮৩ কোটি টাকা আয় করে।

'হে বেবি' হিট হওয়ায় একেবারে খাদের কিনারা থেকে ফিরে আসতে পেরেছিলেন ফারদিন। ফের নতুন উদ্যমে পরের ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু বলিউডে তাঁর কেরিয়ারের বোধহয় বিশেষ কিছুই হওয়ার ছিল না। যার ফলে তাঁর পরবর্তী তিনটে ছবি ('ডার্লিং', 'জয়-বীরু', 'লাইফ পার্টনার') আবার ব্যর্থ হয়। এমনকী ২০০৯-এর 'অল দ্য বেস্ট'-ও খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। শেষ অবধি বলিউড থেকে একপ্রকার অবসরই নিয়ে নেন ফারদিন।

১৩ বছর ধরে তিনি সিনেমা থেকে অনেক দূরে। তবে ৪৯ বছর বয়সে আরও একবার কামব্যাকের আশায় নতুন করে লড়াই শুরু করেছেন ফারদিন। থ্রিলার ঘরানার ছবি 'বিস্ফোট' নিয়ে ফিরছেন এই সুদর্শন অভিনেতা। যেখানে তাঁকেই দেখা যাবে ছবির প্রধান চরিত্রে, যে একজন পাইলটের ছেলেকে অপহরণ করবে। সূত্রের খবর, এই ছবিটি ভেনেজুয়েলার ক্রাইম থ্রিলার 'রক, পেপার, সিজার' ছবির রিমেক। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।


```