
শেষ আপডেট: 26 March 2023 12:49
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের ছেলেমেয়েদের হ্যারি পটার (Harry Potter) উন্মাদনা নতুন করে বলার কিছু নেই। সেই প্রজন্মের বহু ঘরে ঘরে দেওয়ালে জায়গা পেয়েছে অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফের ছবি। ড্যানিয়েল আর হ্যারি যেন সমার্থক হয়ে গিয়েছিলেন অগণিত ভক্ত-অনুরাগীদের মনে। আজও হ্যারি পটার বললেই সকলের মনে গোল চশমা পরা হাসিমুখের কিশোর ড্যানিয়েলের ছবিই ভেসে ওঠে।
এবার সেই ড্যানিয়েল ব়্যাডক্লিফই বাবা হতে চলেছেন। ১০ বছরের প্রেমিকা এরিন ডার্কের (Erin Darke) কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ২০১৩ সালে কিল ইয়োর ডার্লিংস সিনেমার সেট থেকে ডেটিং শুরু করেছিলেন ড্যানিয়েল ও এরিন। এত দিন নিজেদের ব্যক্তিজীবন কখনওই খুব বেশি সামনে আনেননি ড্যানিয়েল তবে ভক্তদের উদ্দেশে বলেছিলেন, তাঁরা সত্যিই ভাল আছেন। এর পরে ২০১৬ সালে একসঙ্গে অনস্ক্রিন কাজও করেছিলেন ড্যানিয়েল-এরিন। এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের জীবনে।
৩৩ বছর বয়সি ড্যানিয়েল যদিও নিজে এ নিয়ে এখনও কিছুই বলেননি। মিডিয়ার মাধ্যমে এই খবর বাইরে আসতেই শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ আবার ড্যানিয়েলকে হ্যারি পটার সিরিজে তাঁর পর্দার ছেলের নাম মনে করিয়ে দিয়ে বলেছেন, 'অ্যালবাস সেভেরাস পটার।'
জিনাত আমন ইনস্টাগ্রামে! নিজের মিমের কোলাজ পোস্ট করলেন নিজেই, হেসে গড়াচ্ছেন ভক্তরা