Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

হোক না মোমের মূর্তি, শ্রীদেবী যেন ভীষণ রকম জীবন্ত

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর এক বছর পরেও শ্রী যেন ভীষণ রকম জীবন্ত । মোমের মূর্তি দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মুহূর্তের জন্য চোখে ধাঁধাঁ লেগে যেতে পারে। সেই চেনা লুকস। পরনে গোল্ডেন সাটিনের পোশাক। গাঢ় লাল লিপস্টক। ডার্ক আই মেকআপ। মাথায় বাহার

হোক না মোমের মূর্তি, শ্রীদেবী যেন ভীষণ রকম জীবন্ত

শেষ আপডেট: 4 September 2019 08:11

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর এক বছর পরেও শ্রী যেন ভীষণ রকম জীবন্ত । মোমের মূর্তি দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মুহূর্তের জন্য চোখে ধাঁধাঁ লেগে যেতে পারে। সেই চেনা লুকস। পরনে গোল্ডেন সাটিনের পোশাক। গাঢ় লাল লিপস্টক। ডার্ক আই মেকআপ। মাথায় বাহারের মুকুট। সঙ্গে একগাল চওড়া হাসি। 'মিস্টার ইন্ডিয়া' ছবির 'হাওয়া হাওয়াই গার্ল'-এর ঝলকেই ফের ধরা দিলেন শ্রীদেবী। এ বার বলিউড ডিভা জায়গা করে নিলেন সিঙ্গাপুরের মাদাম তুসোয়।  বেঁচে থাকলে হয়তো এই ‘ওয়াক্স স্ট্যাচু’ উদ্বোধন করতেন স্বয়ং শ্রীদেবীই। তবে বাস্তবে তা আর সম্ভব নয়। তাই মায়ের মূর্তি উদ্বোধন করতে সিঙ্গাপুর গিয়েছিলেন জাহ্নবী। সঙ্গে ছিলেন বাবা বনি কাপুর এবং বোন খুশি। শ্রী'র মোমের মূর্তি মাঝে রেখে সপরিবার ছবি তুলেছেন কাপুর ফ্যামিলি। এই ফ্রেম দেখে সকলেই বলছেন, "বিশ্বাসই হচ্ছে না যে শ্রীদেবী বেঁচে নেই। হাসিটা এত উজ্জ্বল মনে হচ্ছে যেন এখনি ক্যামেরার ফ্ল্যাশের সঙ্গে হাত নেড়ে পোজ দেবেন শ্রী।"  গত ১৩ অগস্ট ছিল বলিউড ডিভা শ্রী’র ৫৬তম জন্মদিন। সে সময়েই সিঙ্গাপুরের মাদাম তুসো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অভিনেত্রীকে ট্রিবিউট দিতে মিউজিয়ামে বসানো হবে শ্রীদেবীর মূর্তি। মাদাম তুসো কর্তৃপক্ষ বলি ডিভার ওয়াক্স স্ট্যাচু-র ফিনিশিং টাচ নিয়ে বানিয়েছিল একটি টিজার। ওয়াক্স স্ট্যাচু উদ্বোধনের ২৪ ঘণ্টা আগে টুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন বনি কাপুর। লিখেছিলেন, “কেবল আমাদের মনে নয়, শ্রীদেবী আজীবন বেঁচে থাকবেন তাঁর অগণিত ভক্তের হৃদয়ে।” এ দিন শ্রীদেবীর মোমের মূর্তি দেখেও মনে হচ্ছে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বনি কাপুরের কথা। অন্তত তেমনটাই দাবি শ্রী'র ভক্তদের।

```