Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মাস্ক পরে হাসপাতালে রাধিকা, কোভিড ১৯ সংক্রমণ হয়নি, জানালেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক পরে বসে রয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাও আবার হাসপাতালে। ইনস্টাগ্রামে নিজেই এই ছবি শেয়ার করেছেন রাধিকা। আর তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি রাধিকাও কোভিড ১৯-এ আক্রান্ত, এই প্রশ্ন জেগেছিল অনেকের মনেই। তবে শে

মাস্ক পরে হাসপাতালে রাধিকা, কোভিড ১৯ সংক্রমণ হয়নি, জানালেন অভিনেত্রী

শেষ আপডেট: 28 March 2020 06:27

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক পরে বসে রয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাও আবার হাসপাতালে। ইনস্টাগ্রামে নিজেই এই ছবি শেয়ার করেছেন রাধিকা। আর তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি রাধিকাও কোভিড ১৯-এ আক্রান্ত, এই প্রশ্ন জেগেছিল অনেকের মনেই। তবে শেষ পর্যন্ত সব রহস্যের জট খুলেছেন রাধিকা নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, মাস্ক পরে হাসপাতালে গিয়েছিলেন বটে, কিন্তু সেটা করোনাভাইরাসের জন্য নয়। মানে রাধিকা যে সুস্থই রয়েছেন সেকথা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। ভক্তদের অনুমান পরিস্থিতি অনুযায়ী সতর্কতার খাতিরেই মাস্ক পরে একজন দায়িত্বশীল নাগরিকের মত আচরণ করেছেন রাধিকা। তবে ঠিক কী কারণে অভিনেত্রী হাসপাতালে গিয়েছিলেন সেটা অবশ্য স্পষ্ট নয়। https://www.instagram.com/p/B-O-mEsnb4K/?igshid=1cwz048hlx7bf বিশ্ব জুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতেও কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৮০০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১৯ জনের। বলিউডেও কোপ পড়েছে করোনার। আক্রান্ত হয়েছেন গায়িকা কণিকা কাপুর। করোনা সতর্কতায় সংক্রমণ রুখতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিটাউনের তারকারা। করোনা মোকাবিলায় তৎপর প্রশাসনও। দেশ জুড়ে ২১ দিনের জন্য চলছে লকডাউন।

```