
শেষ আপডেট: 7 December 2019 11:13
মন্দিরা সদ্যই বেড়াতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখান থেকেই নিজের ভ্যাকেশন মোডের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই মডেল-অভিনেত্রী। বিকিনি লুকে মন্দিরাকে দেখে ইতিমধ্যেই বুকের বাঁ-দিকে একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে বহু পুরুষের। তবে শুধু লুকস বা স্টাইল স্টেটমেন্ট নয় মন্দিরার পারফেক্ট ফিগারও ঈর্ষা করার মতো। প্রিন্টেড বিকিনি, চোখে সানগ্লাস আর মুখে লেগে রয়েছে স্বভাবসিদ্ধ হাসি। সমুদ্রের পাশে বসে একান্তে নিজের সঙ্গেই খানিকটা সময় কাটাচ্ছেন মন্দিরা। এই ছবিই এখন ভাইরাল ইনস্টাগ্রামে।
একটা নয় মন্দিরা বেদির বালি ভ্যাকেশনের একাধিক ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়। একটি ছবিতে দেখা গিয়েছে নিজের রিসর্টে পুলে নেমেছেন মন্দিরা। পরনে উজ্ব্বল কমলা রঙয়ের বিকিনি। সানগ্লাসেও রয়েছে ডিজিটাল অরেঞ্জ শেড। আজকাল হামেশাই বিকিনি লুকে ইনস্টাগ্রামে ধরা দেন মন্দিরা। ফিটনেস ফ্রিক হওয়ার পাশাপাশি মডেল-অভিনেত্রীর যে বেড়াতে যাওয়ার ভীষণ শখ রয়েছে সেটা মন্দিরার ইনস্টাগ্রাম ফলো করলেই বোঝা যায়। বালি ট্রিপের আগে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন মন্দিরা। সেখানেও ভাইরাল হয়েছিল তাঁর ভ্যাকেশন মোমেন্টস। আর তাঁর লুকসের ইউএসপি ছিল বিকিনি এবং স্লিম-ট্রিম টোনড বডি।
মাঝে মাঝেই অবশ্য ট্রোলডও হতে হয় মন্দিরাকে। গুণমুগ্ধর পাশাপাশি রয়েছেন প্রচুর নিন্দুকও। তবে সেসব মোটেও পাত্তা দেন না মন্দিরা। বরং টেলিভিশন, বড় পর্দা, ওয়েব সিরিজ, ক্রিকেট কমেন্ট্রির পর এখন ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন তিনি। ৪৭ বছরেও তাঁর বিকিনি লুকস দেখে ভক্তরা বলছেন, 'শি ইজ সো হট'।