Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ভারসোভা থানায় হাজির অনুরাগ, ধর্ষণ মামলায় আজ জিজ্ঞাসাবাদ পরিচালককে

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। দায়ের হয়েছে এফআইআর। গতকালই তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। বলা হয়েছিল অনুরাগ যেন বৃহস্পতিবার থানায় হাজিরা দেন। সমন মেনে বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের ভারসোভা থানায় হাজির

ভারসোভা থানায় হাজির অনুরাগ, ধর্ষণ মামলায় আজ জিজ্ঞাসাবাদ পরিচালককে

শেষ আপডেট: 1 October 2020 06:43

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। দায়ের হয়েছে এফআইআর। গতকালই তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। বলা হয়েছিল অনুরাগ যেন বৃহস্পতিবার থানায় হাজিরা দেন। সমন মেনে বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের ভারসোভা থানায় হাজির হয়েছেন অনুরাগ কাশ্যপ। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খেমানি। জানা গিয়েছে, অভিনেত্রী পায়েল ঘোষকে হেনস্থার ব্যাপারে আজ জিজ্ঞাসাবাদ করা হবে অনুরাগ কাশ্যপকে। গত সোমবার একটি সাংবাদিক সম্মেলনে অনুরাগ কাশ্যপের গ্রেফতারির দাবি তোলেন পায়েল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। এরপর তাঁরা দু'জনেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশারির সঙ্গে দেখা করেন। প্রাণের ঝুঁকি রয়েছে একথা বলে অতিরিক্ত নিরাপত্তার দাবি করেন পায়েল। প্রথম থেকেই তাঁর দাবি ছিল, সৃজনশীল মানুষের মুখোশের আড়ালে থাকা দৈত্যদের বের করে আনা হোক। তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি এও বলেন, সরব হওয়ার জন্য তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর অভিযোগ, ৫ বছর আগে তাঁকে ধর্ষণ করেছিলেন অনুরাগ। এই অভিযোগে আগেই মামলা দায়ের হয়েছিল অনুরাগের বিরুদ্ধে। এবার সমন পাঠিয়ে তলব করা হয়েছে পরিচালককে। ভারসোভা থানাতেই অনুরাগের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন পায়েল। পুলিশ জানায় অভিনেত্রীর বয়ানও রেকর্ড করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে এফআই আর দায়ের করেন পায়েল। সেদিন থানায় অভিনেত্রীর সঙ্গে এসেছিলেন তাঁর আইনজীবী নিতিন সতপুতে। আজ বৃহস্পতিবার সকালে এই ভারসোভা থানাতেই হাজিরা দিয়েছে অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, গত শনিবার ১৯ সেপ্টেম্বর টুইট করে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন পায়েল। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আর্জি জানিয়ে পায়েল লিখেছিলেন, অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেবল অনুরাগ কাশ্যপ নন, তাঁর ছবির তিন নায়িকা মাহি গিল, হুমা কুরেশি এবং রিচা চাড্ডার বিরুদ্ধেও তোপ দাগেন পায়েল। তাঁর কথায়, রিচা, মাহি এবং হুমা সাধারণ দেখতে হওয়া সত্ত্বেও অনুরাগ তাঁদের সঙ্গে কাজ করেছেন। পায়েল বলেন, “সাধারণত পরিচালকরা এঁদের কাজ দেয় না। কিন্তু আপনি দিয়েছেন। ভাল কথা। কিন্তু আমি এসবের জন্য এখন মানসিক ভাবে প্রস্তুত নই।” প্রাথমিক ভাবে পায়েলের অভিযোগ ছিল অনুরাগ তাঁকে হেনস্থা করেছেন। সে সময় অবশ্য নায়িকা স্পষ্ট ভাবে জানাননি যে ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে। তবে সূত্রের খবর, অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর প্রাথমিক ভাবে মুম্বইয়ের ওশিয়াড়া থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন পায়েল। এরপর ধর্ষণের অভিযোগ এনে ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করেন পায়েল। পায়েলের অভিযোগের জবাবে পাল্টা চারটি টুইট করেছেন পরিচালক নিজে। আইনি জবাব দিয়েছেন পরিচালকের আইনিজীবী প্রিয়াঙ্কা খিমানিও। দু’জনেই কড়া ভাষায় নিন্দা করে জানিয়েছেন, পায়েলের অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন এবং যুক্তিহীন। অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ এবং কল্কি কোয়েচলিন। তাঁরাও জানিয়েছেন অনুরাগ এমনটা করতেই পারেন না। পরিচালকের সমর্থনে সরব হয়েছেন বলিউডের আর এক পরিচালক রামগোপাল ভার্মাও। অনুরাগকে সমর্থন করেছেন তাঁর ছবির অভিনেত্রী হুমা কুরেশি, রিচা চাড্ডা, মাহি গিলও। সকলেই স্পষ্ট ভাবে জানিয়েছেন, পরিচালক এ হেন কাজ করতে পারেন না।

```