Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

হাসপাতালে ঋষি কাপুর, ভর্তি রয়েছেন মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জানা গিয়েছে, মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু কাপুর। ঋষি কাপুরের দাদা রনধীর কাপুর জানিয়েছেন, ভাল নেই অভিনেতা। তবে ত

হাসপাতালে ঋষি কাপুর, ভর্তি রয়েছেন মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে

শেষ আপডেট: 29 April 2020 19:34

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জানা গিয়েছে, মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু কাপুর। ঋষি কাপুরের দাদা রনধীর কাপুর জানিয়েছেন, ভাল নেই অভিনেতা। তবে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়নি বলেও জানিয়েছেন রনধীর কাপুর। তবে কী কারণে ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বুধবার রাতে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের এই হাসপাতালে। তবে ঋষি কাপুরের বড় ভাই রনধীর এটাও জানিয়েছেন যে কিছু সমস্যা হচ্ছিল অভিনেতার। শারীরিক অবস্থা ভাল ছিল না। তাই ভর্তি করা হয়েছে এই হাসপাতালে। এর আগে ফেব্রুয়ারি মাসেও একবার এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। সেসময় দিল্লিতে শ্যুটিং করছিলেন ঋষি। দূষণের প্রভাবে তাঁর ইনফেকশন হয়ে যায়। তাই ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের এই হাসপাতালে। সেই প্রসঙ্গ টেনেই রনধীর এদিন বলেছেন, "এর আগেও ওকে এই হাসপাতালে আনা হয়েছিল। আমিও ভর্তি হয়েছিলাম একবার। ঋষি ভাল হয়ে যাবে। নীতু ওর সঙ্গে রয়েছে।" তবে অভিনেতার শারীরিক অবস্থা এখন কেমন, কী হয়েছে তাঁর, আদৌ অবস্থা গুরুতর নাকি স্থিতিশীল সে ব্যাপারে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কাপুর খানদানের তরফেও দেওয়া হয়নি কোনও বিবৃতি।
আরও পড়ুন- ‘আমরা ছোটগল্পের মত, শেষের পরেও অনেককিছু রেখে যাই’, ইরফানের সঙ্গে ঋতুপর্ণকে সম্মান শিল্পীর, টুইট অমিতাভের
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছে ঋষি কাপুরের। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন প্রবীণ অভিনেতা। উল্লেখ্য যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন ঋষি কাপুর। তার ঠিক এক বছরের মাথায় ফেরেন দেশে। মারণ রোগের সঙ্গে কঠিন লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু সিং। সদ্যই মারা গিয়েছেন বলিউডের আর এক ক্যানসার আক্রান্ত অভিনেতা। বুধবারই মৃত্যু হয়েছে ইরফান খানের। জিটিল নিউরোএন্ডোক্রিন টিউমার মাত্রা ৫৩-তেই থামিয়ে দিয়েছে ইরফানে দু'বছরের কঠিন এবং যন্ত্রণাদায়ক লড়াই। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকগ্রস্ত বলিউড। সেই রেশ কাটার আগেই ফের প্রকাশ্যে এসেছে ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর। অভিনেতার বয়স হয়েছে, সেইসঙ্গে তিনিও মারণ রোগে আক্রান্ত----তাই ঋষির হাসপাতালে ভর্তির খবরে আতঙ্কে রয়েছে বলিউডের অন্দরমহল।

```