Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

স্বামীকে বিয়ে করতে চাইতেন রবিনা, জানতে পেরে কী করেন গোবিন্দার স্ত্রী? 

স্বামীকে বিয়ে করতে চাইতেন রবিনা, জানতে পেরে কী করেন গোবিন্দার স্ত্রী? 

গোবিন্দাকে বিয়ে করার ইচ্ছে ছিল রবিনার!

শেষ আপডেট: 5 January 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৩৭ বছর গোবিন্দার সঙ্গে সংসার করে ফেলেছেন সুনীতা আহুজা। এই দীর্ঘ সাংসারিক জীবন গোবিন্দাকে নিয়েও রটেছে নানা রটনা। এও শোনা যায়, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গোবিন্দা।  রবিনা টন্ডনও নাকি বিয়ে করতে চেয়েছিলেন তাঁকে। জানতে পেরে কী উত্তর দিয়েছিলেন সুনীতা আহুজা? এবার তা নিয়েই সাক্ষাৎকারে মুখ খুললেন সুনীতা।

তাঁর কথায়, "শুধু আগে নয়, রবিনা তো আজও বলে চিচি (গোবিন্দার ডাকনাম) যদি তোমাকে আগে পেতাম তবে বিয়ে করে নিতাম। আমিও শুনে বলি, হ্যাঁ প্লিজ নিয়ে যাও ওকে। হাড়েহাড়ে বুঝবে সবটা।" শিল্পা শেট্টি, রবিনা টন্ডনের সঙ্গে সুনীতার সঙ্গে বেশ ভাল সম্পর্ক, তা নিজেই জানিয়েছেন তিনি। তবে রানি মুখোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেননি সুনীতা। সুনীতার সঙ্গে যখন গোবিন্দার প্রথম আলাপ হয় তখন তিনি স্কুলে, গোবিন্দা পড়তেন কলেজে। 

ওই একই সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি ছিলেন 'টম বয়'। ছোট করে কাটা চুল, ঘুরে বেড়াতেন স্কার্ট পরে। তবে বিয়ের পরে নিজের মধ্যে আমূল পরিবর্তন আনতে হয় তাঁকে। গোবিন্দা চাইতেন না তাঁর স্ত্রী এই সব পরে ঘুরে বেড়াক। বাধ্য হয়েই শাড়ি পরতে হয় সুনীতাকে। এখানেই শেষ নয়, দিনের পর দিন ভাল করে কথা বলার সুযোগও ছিল না স্বামীর সঙ্গে, জানিয়েছেন সুনীতা।

তাঁর কথায়, "দেখাই হত না। ও মাত্র কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ঘুমোতে আসত। সে সময় টিনা (গোবিন্দার বড় মেয়ে)-ও হয়ে গিয়েছিল। আমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আউটডোর শুট করতে কখনও শিমলা আবার কখনও কাশ্মীর যেতো গোবিন্দা। বাড়িতে বাচ্চাকে দেখাশোনা করতাম আমি। কখন যে সময় বয়ে গেল বুঝতেই পারলাম না।" ৩৭ বছর পার করে ফেলেছেন এভাবেই। মান-অভিমানের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে তাঁদের দাম্পত্য জীবন।


```