
ফাইল চিত্র
শেষ আপডেট: 31 December 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: আরাধ্যা তাঁর চোখের মণি। এক মুহূর্তের জন্য মেয়েকে কাছছাড়া করতে চান না অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। তা নিয়ে অবশ্য সমালোচনাও হয়। অনেকেই বলেন অতিরিক্ত অনুশাসনে মেয়েকে বেঁধে ফেলেছেন রাইসুন্দরী। আরাধ্যা জন্মের পর থেকেই সবটা নিজে হাতে করেছেন অভিনেত্রী। বিজ্ঞান অনুযায়ী, ৩০ বছর বয়সের পর মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়, বিশেষ করে যদি পিসিওডি বা অন্য কোনও শারীরিক সমস্যা থাকে।
তবে ৩০ পেরিয়ে গেলেও মা হওয়া অসম্ভব নয়। ৪০ বছরের পরেও অনেকেই সুস্থভাবে সন্তানের জন্ম দেন। এমনই একজন হলেন ঐশ্বর্যা রাই বচ্চন, যিনি ৩৮ বছর বয়সে আরাধ্যার জন্ম দেন। তবে ঐশ্বর্যা সি-সেকশন না নরমাল ডেলিভারি করেছিলেন? এই নিয়ে নানা প্রশ্ন ছিল।
চিকিৎসকরা সাধারণত ৩৫ বছর বয়সের পর সি-সেকশন পরামর্শ দেন। কিন্তু ঐশ্বর্য রাই নিজে নরমাল ডেলিভারি করেছিলেন। ২০১১ সালে আরাধ্যার জন্মের পর অমিতাভ বচ্চন জানান, সি-সেকশনের পরামর্শ দেওয়া হলেও ঐশ্বর্যা তা না মেনে নরমাল ডেলিভারি করেছিলেন। দু'ঘণ্টা প্রসব বেদনা সহ্য করে, পেইন কিলার না নিয়ে তিনি আরাধ্যাকে জন্ম দেন। একথা বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন।
গোটা বছর জুড়েই খবর রটেছে ঐশ্বর্যা ও অভিষেকের মধ্যে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে। কিছু দিন আগে অম্বানির বিয়েতেও একসঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়নি তাঁদের। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি মায়ের কাছে থাকছেন ঐশ্বর্যা। সঙ্গে অবশ্য নিয়ে গিয়েছেন তাঁর একমাত্র মেয়ে আরাধ্যাকে।