Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি’, ‘বাঘা যতীন’-এর শ্যুটিং শেষে কেন বললেন দেব

দ্য ওয়াল ব্যুরো: হাতে একের পর এক ছবি। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, ‘বাঘা যতীন’, ‘প্রধান’- এবছরেই মুক্তি পাবে। তারপর আবার সৃজিতের সঙ্গে নতুন ছবির কাজ। সবমিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে অভিনেতা দেবের (Dev)। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র কাজ আগেই

‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি’, ‘বাঘা যতীন’-এর শ্যুটিং শেষে কেন বললেন দেব

শেষ আপডেট: 11 July 2023 14:11

দ্য ওয়াল ব্যুরো: হাতে একের পর এক ছবি। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, ‘বাঘা যতীন’, ‘প্রধান’- এবছরেই মুক্তি পাবে। তারপর আবার সৃজিতের সঙ্গে নতুন ছবির কাজ। সবমিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে অভিনেতা দেবের (Dev)। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। আগামী মাসের ১১ তারিখ যা মুক্তি পাবে বড়পর্দায়। এরমধ্যেই মঙ্গলবার ‘বাঘা যতীন’ (Bagha Jatin) ছবির কাজ শেষ করে ফেললেন দেব।

Dev, Bagha Jatin

উল্লেখ্য, এই বছরের শুরু থেকেই বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের বায়োপিক নিয়ে কাজ করছেন দেব ও পরিচালক অরুণ রায়। সব ঠিক থাকলে আগামী দুর্গাপুজোয় ছবিটি সিনেমাহলে আসতে পারে। আবার মাঝে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র কাজও শেষ করেছেন। শীঘ্রই শুরু হবে ‘প্রধান’-এর শ্যুটিং। তাই তার আগেই ‘বাঘা যতীন’-এর বাকি অংশের কাজ শেষ করে ফেললেন দেব। মঙ্গলবার সকালে বিপ্লবীর ছবির সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলেন অভিনেতা। সঙ্গে একটি দীর্ঘ পোস্ট লেখেন তিনি।

ধুতি-পাঞ্জাবি পরিহিত সেই ছবিটি পোস্ট করে তিনি লিখলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি প্রাণ উৎসর্গ করেছেন, সেই বীরের চরিত্রে অভিনয় করলাম। একজন অভিনেতা হিসেবে আমার কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে। সারা জীবন আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। শ্যুটিং শেষ।” উল্লেখ্য, এই ছবির শ্যুটিংয়ের সময়েই ওড়িশাতে গিয়ে চোখে চোট পেয়েছিলেন দেব। তবে সুস্থ হয়ে আবারও শ্যুটিংয়ে ফেরেন অভিনেতা।

রুক্মিণীই একমাত্র ‘সত্য’, বান্ধবীর জন্মদিনে সোহাগে-আদরে বাঁধা পড়লেন দেব


```