Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

দেবের নতুন নায়িকা সৃজা দত্ত, প্রকাশ্যে 'বাঘা যতীন'-এর ফার্স্ট লুক

দ্য ওয়াল ব্যুরো: খোঁজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে নতুন মুখের সন্ধান পেলেন দেব (Dev) ও পরিচালক অরুণ রায়। তাঁর আগামী ছবি 'বাঘা যতীন' (Bagha Jatin)-এ বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে কলেজ ছাত্রী সৃজা দত

দেবের নতুন নায়িকা সৃজা দত্ত, প্রকাশ্যে 'বাঘা যতীন'-এর ফার্স্ট লুক

শেষ আপডেট: 19 January 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: খোঁজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে নতুন মুখের সন্ধান পেলেন দেব (Dev) ও পরিচালক অরুণ রায়। তাঁর আগামী ছবি 'বাঘা যতীন' (Bagha Jatin)-এ বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে কলেজ ছাত্রী সৃজা দত্ত (Sreeja Dutta)-কে। জানা গেছে, তিনি বর্তমানে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করছেন। এদিন দেব ও সৃজা- দুজনেরই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

কয়েকদিন আগেই কাস্টিং কলের খবর বেরিয়েছিল দেবের প্রোডাকশন হাউস থেকে। এরপর সেখানে কাতারে কাতারে ছবি-আবেদন জমা পড়ে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, সেই আবেদনের সংখ্যা কম করে হলেও ন'হাজারের কাছাকাছি তো হবেই। সেখান থেকে মাত্র ছয়জনকে ডেকে পাঠায় নির্মাতারা।

এরপর তাঁদের স্ক্রিনটেস্ট করে, অডিশন নিয়ে সেখান থেকে বাছা হয় সৃজাকে। দেবের বিপরীতে অভিনয় করবেন, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না সৃজার। বলছেন, সবটাই এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর কাছে।

যেহেতু পিরিয়ড ছবি, তাই নায়ক-নায়িকার লুকে রয়েছে সাবেকি ছোঁয়া। নির্মাতারা জানান, ১৯০৫ থেকে ১৯১৫ অবধি সময়কালকে সিনেমায় তুলে ধরা হবে। ছবিতে বাঘের সঙ্গে যতীন্দ্রনাথের লড়াই, বুড়িবালামের যুদ্ধ, এমনকী ব্রিটিশ সরকারের অর্থ দফতরে তাঁর চাকরির গল্পও তুলে ধরা হবে।

বিতর্ক অতীত, ‘প্রজাপতি’র ডানায় ভর করে সিনেমার সমাবর্তনে সম্মানিত মিঠুন, সঙ্গে দেবও


```