Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আহত বাঘের চাহনি আরিয়ানের চোখে! সামনে এল ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দ্বিতীয় পোস্টার

প্রকাশিত হল ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দ্বিতীয় পোস্টার। 

আহত বাঘের চাহনি আরিয়ানের চোখে! সামনে এল ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দ্বিতীয় পোস্টার

চান্দু চ্যাম্পিয়ন

শেষ আপডেট: 16 May 2024 18:33

দ্য ওয়াল ব্যুরো: চোখের পাশ দিয়ে গড়াচ্ছে রক্তের রেখা, ঘর্মাক্ত অনাবৃত শরীরে পিছলে যাওয়া আলো যেন প্রত্যাঘাতের মুহূর্তের পূর্বাভাস জানান দিচ্ছে। তীব্র চোখের চাহনি মনে করিয়ে দিতে পারে ‘বন্দিনী এক বাঘিনী চিতার’ উঠে দাঁড়ানোর ভঙ্গিকে। হাতে গ্লাভস, মুখে মাউথগার্ড! বক্সিং রিংয়ে কার্তিক আরিয়নের ছবি বিস্মিত করে দিতে পারে হিন্দি বাণিজ্যিক ছবি সম্পর্কে নাক সিঁটকানো জ্ঞানবৃক্ষের ফল খাওয়া কোনও গভীর ‘ইন্টালেকচুয়াল’কেও। 

প্রকাশিত হল ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর দ্বিতীয় পোস্টার। 

View this post on Instagram

A post shared by Kabir Khan (@kabirkhankk)

১৫ মে কবীর খান পরিচালিত চান্দু চ্যাম্পিয়নের প্রথম পোস্টার সামনে আসার পরই সিনে প্রেমীদের চমকে দিয়েছিল রোম্যান্টিক হিরো কার্তিক আরিয়ানের লুক। ছবিতেই স্পষ্ট, চরিত্রটি হয়ে উঠতে কী বিপুল পরিশ্রম করতে হয়েছে ‘লুকাচুপি’র হিরোকে।   

এক দীর্ঘ পোস্টে পরিচালক কবীর খান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আরিয়ানের অধ্যাবসায় ও পরিশ্রমের। জানিয়েছেন কী কঠিন পরিশ্রম করে অভিনেতা নিজের শারীরিক গড়ন-গঠন বদলে ফেলেছেন সেলুলয়েডের চরিত্রটি হয়ে ওঠার জন্য। কবীর লিখেছেন, ‘চান্দু চ্যাম্পিয়নের গল্পটি একটি অসাধারণ সত্য ঘটনা যে কাহিনী দারুণ উজ্জীবিত করতে পারে যে কোনও মানুষকে। আরিয়ানের চ্যাম্পিয়ন হয়ে ওঠার কাহিনীটিও কম উদ্দীপক নয়। আমি যখন ওকে দেখি তখন একটি চরিত্রের জন্য ও নিজের ওজন বাড়িয়েছিল। ওর শরীরে ৩৯% চর্বি জমেছিল। আমি বলেছিলাম, একজন ক্রীড়াবিদ যিনি একাধিক খেলায় পারদর্শী ছিলেন, সেইরকম আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদের  চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে। ও (আরিয়ন) একটু হেসে শুধু বলেছিল, “আমি পারব স্যার”। দেড় বছর বাদে কোনও স্টেরয়েড ব্যবহার না করে ও যা হয়েছে এটা তার ছবি। আমাদের সেটে তোলা। আমি তোমার জন্য গর্বিত আরিয়ান।‘ 

View this post on Instagram

A post shared by Kabir Khan (@kabirkhankk)

ছবিটির যুগ্ম প্রযোজক সাজিদ নাদিয়াদলা ও কবীর খান চান্দু চ্যাম্পিয়নের ট্রেলর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক আরিয়নের নিজের শহর গোয়ালিয়রে। আগামী ১৪ জুন সিনেমাহলে মুক্তি পাবে ‘চান্দু চ্যাম্পিয়ন’।


```