Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শ্রীদেবীর মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না, সেই ঘটনার ৫ বছর পর মুখ খুললেন বনি

শ্রীদেবীর মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না, সেই ঘটনার ৫ বছর পর মুখ খুললেন বনি

শেষ আপডেট: 3 October 2023 19:45

দ্য ওয়াল ব্যুরো: তিনি ছিলেন বলিউড ডিভা। পুরুষ হৃদয়ে ঝড় তুলত তাঁর সৌন্দর্য, তাঁর নাচ। সেই অভিনেত্রী শ্রীদেবীর অকালপ্রয়াণে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল সিনেমাজগৎ। ২০১৮ সালে দুবাইয়ের এক হোটেলে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে নানারকম গুঞ্জনও ছড়িয়েছিল। তাঁর স্বামী প্রযোজক বনি কাপুরকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে একাধিকবার। অবশেষে ঘটনার ৫ বছর পর সেই মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর স্বামী। জানালেন, শ্রীদেবীর মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না।

অভিনেত্রীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বনি বললেন, “শ্রীদেবীর মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না। একটা দুর্ঘটনা ছিল। এতদিন আমি কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, বিষয়টি নিয়ে তদন্ত চলছিল। আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেইসময়টা মানসিকভাবেও খুব বিধ্বস্ত ছিলাম। লাই ডিটেক্টর টেস্ট-সহ নানারকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছিল। তবে সবকিছুর পর সেই রিপোর্টে সাফ বলা হয়েছে যে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু। এর বেশি কিছু নয়।”

এরপর বনি আরও বলেন, ‘শ্রীদেবীর মাথায় নিজেকে স্লিম রাখার পাগলামি ভর করেছিল। নিজেকে সুন্দর দেখানোর জন্য সে অনেক কিছুই করত। বেশিরভাগ সময় না খেয়ে খালি পেটে থাকত। কড়া ডায়েট করত। এমনকি নুন পর্যন্ত খেত না। আমার সঙ্গে যখন বিয়ে হওয়ার পর থেকে দেখেছি, ওঁর ব্ল্যাকআউটের সমস্যা আছে। চিকিৎসক জানিয়েছিলেন যে লো ব্লাড প্রেসারের সমস্যা। আর অল্প হলেও ওঁকে নুন খেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু শ্রীদেবী কারও কথা কানে তোলেনি।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে শ্রীদেবীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর পাঁচ বছর পার হয়ে গেছে। ননদের ছেলের বিয়েতে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই হোটেলের শৌচাগারের বাথটাবে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছিল বি টাউনে। এতবছর কেটে যাওয়ার পরও বিষয়টি ভুলে যাননি তাঁর অনুরাগীরা। ঘটনার ৫ বছর পর অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন প্রয়াত অভিনেত্রীর স্বামী বনি কাপুরও।  


```