Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

‘ওজন কমাও, চুল ঠিক করো’, স্ত্রী শ্রীদেবীর কথাতেই ২৬ কেজি ওজন কমালেন বনি কাপুর

স্ত্রী শ্রীদেবীর কথায় অনুপ্রাণিত হয়ে কোনও জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমালেন প্রযোজক বনি কাপুর, জানুন কীভাবে সম্ভব হয়েছে এই রূপান্তর।

‘ওজন কমাও, চুল ঠিক করো’, স্ত্রী শ্রীদেবীর কথাতেই ২৬ কেজি ওজন কমালেন বনি কাপুর

বনি কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: প্রযোজক হিসেবে বহু হিট ছবির নেপথ্যে যাঁর নাম, সেই বনি কাপুর এবার শিরোনামে এসেছেন একেবারে ভিন্ন কারণে। ৬৮ বছর বয়সেও তিনি যেভাবে নিজেকে বদলে ফেলেছেন, তা অবাক করেছে অনেককেই। সম্প্রতি জানা গিয়েছে, কোনও ধরনের জিম ট্রেনিং বা শরীরচর্চা না করেই তিনি প্রায় ২৬ কেজি ওজন কমিয়েছেন। এই রূপান্তরের মূলমন্ত্র? কড়া ডায়েট আর জীবনের ধারা বদলের অদম্য মানসিক জেদ।

শোনা যাচ্ছে, বনি কাপুর এখন রাতের খাবার খান না। ডিনারের বদলে খান শুধু স্যুপ। সকালের জলখাবারে থাকছে ফলের রস আর জোয়ারের রুটি। একেবারে নিয়ম মেনে এই ডায়েট অনুসরণ করেই ধাপে ধাপে ঝরিয়েছেন অতিরিক্ত মেদ।

এই রূপান্তরের নেপথ্যে রয়েছে এক আবেগঘন ব্যক্তিগত অনুপ্রেরণা। এক সাক্ষাৎকারে বনি কাপুর জানান, তাঁর স্ত্রী শ্রীদেবী একসময় মজা করে বলতেন, "বনি, আগে ওজন কমাও, তারপর চুল ঠিক করো!" স্ত্রীর সেই কথাই যেন মাথায় গেঁথে গিয়েছিল তাঁর। তিনি বলেন, “ব্যায়াম করাটা আমার পক্ষে কঠিন ছিল। তাই ডায়েটের দিকেই মন দিয়েছিলাম। সেই ভাবনাতেই প্রথম ১৪ কেজি ওজন কমাই।”

ওজন কমানোর পাশাপাশি চুল পড়া নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “অনেকেই বলেছিল, টাক মাথার মানুষজন নাকি সৌভাগ্যবান হয়—যেমন যশ চোপড়া। তাই কিছুদিন সেইভাবেই ছিলাম। তবে পরে চুল ঠিক করার সিদ্ধান্ত নিই। মাত্র তিন দিনে প্রায় ৬ হাজার চুল বসানো হয়।”

শুধু শ্রীদেবী নয়, তাঁদের কন্যা খুশি কাপুরও ছিলেন এই পরিবর্তনের সাক্ষী। মজার ছলে বনি বলেন, “খুশি একদিন বলল, মা নাকি ভেবেছিলেন, ওজন কমালে আমি আরও ভাল দেখতে লাগব। এটা এতদিন গোপন ছিল!”


```