Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সোনু সুদ এবার চায়ের দোকান খুলেছেন! নিজেই পোস্ট করলেন ফেসবুকে, ব্যাপারটা কী

দ্য ওয়াল ব্যুরো: কোভিডকালে মানুষকে সাহায্য করে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা (Bollywood actor) সোনু সুদ (Sonu Sood)। পরিযায়ী শ্রমিকদের ব্যক্তিগত খরচে বাড়ি ফেরানো হোক, কিংবা অক্সিজেনের ব্যবস্থা করা সবেতেই গরীব-দুঃখী,

সোনু সুদ এবার চায়ের দোকান খুলেছেন! নিজেই পোস্ট করলেন ফেসবুকে, ব্যাপারটা কী

শেষ আপডেট: 28 November 2022 07:11

দ্য ওয়াল ব্যুরো: কোভিডকালে মানুষকে সাহায্য করে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা (Bollywood actor) সোনু সুদ (Sonu Sood)। পরিযায়ী শ্রমিকদের ব্যক্তিগত খরচে বাড়ি ফেরানো হোক, কিংবা অক্সিজেনের ব্যবস্থা করা সবেতেই গরীব-দুঃখী, অসহায় মানুষের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল সোনুকে। বরাবরই মাটির মানুষ তিনি, তারকাসুলভ হাবভাব কোনও দিনই বিশেষ দেখা যায়নি তাঁর। সেই সোনুই এবার খুলে ফেললেন চায়ের দোকান!

না, সোনু চায়ের দোকান খোলেননি। তবে সম্প্রতি একটি ছবি নিজের পোস্ট করেছেন বলিউডের অভিনেতা। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশেই ছোট্ট একটি চায়ের দোকান। দোকান না বলে স্টল বলাই উচিত। সেই চায়ের স্টলে আঁকা রয়েছে সোনু সুদের ছবি। দোকানের নামও তাঁর নামেই, 'সোনু সুদ টি স্টল।' ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছেন, 'আমার চায়ের দোকান। এটা কবে হল?'

বলা বাহুল্য, চায়ের দোকানটি সোনুর নয়। স্টলের গায়েই লেখা রয়েছে দোকানি 'প্যাটেল ভাই'-এর নাম। স্টলের নাম এবং ছবি থেকে অনুমান, দোকানের মালিক অভিনেতার একজন বড় ভক্ত। তাই তো সোনুর নামেই চায়ের দোকান খুলে ফেলেছেন তিনি।

কোথায় দোকানটির দেখা পেলেন, তা অবশ্য খোলসা করেননি অভিনেতা। তবে তাঁর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ঘণ্টা খানেক আগের সেই পোস্টে এর মধ্যেই ১৮ হাজার লাইক পড়েছে, কমেন্ট করেছেন দু'হাজারেরও বেশি মানুষ। বেশিরভাগেরই বক্তব্য, সোনু বাস্তবের সুপারহিরো। অতিমহামারীর সময় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে সাধারণ মানুষের মনে তাঁর জায়গা পাকা হয়ে গেছে বহু আগেই। প্রিয় মানুষটির নামে চায়ের দোকান খোলা আসলে তাঁর প্রতি ভক্তদের ভালবাসারই বহিঃপ্রকাশ, দাবি নেটিজেনদের।

মেয়েদের সুরক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখ যাচ্ছেন আরামবাগের প্রদীপ


```